পুবের কলম,ওয়েবডেস্ক: এনডিএ-এর ৪০০ পার স্লোগান ‘ঔদ্ধত্যের’ পরিচয়। সাহস থাকলে বিগত দশ বছরের রিপোর্ট কার্ড দেখাক ওরা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি’কে একচোট আক্রমণ শানালেন কংগ্রেস নেতা শচীন পাইলট। বলা বাহুল্য, ‘তিসরি বার মোদি সরকার, অব কি বার ৪০০ পার’ নতুন স্লোগান নিয়ে ময়দানে গেরুয়া গেরুয়া শিবির। সামনে ২০২৪ মহারণ, তাই আঁটঘাঁট বেঁধে নামছে গেরুয়া শিবির।
আরও পড়ুন:
এদিন শচীন পাইলট আরও বলেন, ভগবান রাম কোনও একটি বিশেষ দলের নয়। ভগবান রাম সর্বজনীন, তার ওপর বিশেষ কোনও দলের একচেটিয়া আধিপত্য থাকতে পারে না।
২০১৪-য় বিজেপির স্লোগান ছিল, 'অব কি বার মোদি সরকার'। ২০১৯-এ বিজেপির স্লোগান বদলে হয়, 'ফির একবার মোদি সরকার'। আর এবার সামনে ২০২৪-এর লোকসভা ভোট।
তাতে গেরুয়া শিবির আওয়াজ তুলছে, 'তিসরি বার মোদি সরকার, অব কি বার চারশো পার'। কাজ হোক না হোক বছর বছর ওঁদের স্লোগান ঠিক ‘চেঞ্জ’ হয়। এটা ওদের ঔদ্ধত্য, এটা ওদের অহঙ্কারের পরিচয়। ওরা তো ভাবছে আমাদের ইভিএম, ইডি, সিবিআই আছে। ঠিক ব্যবস্থা হয়ে যাবে। সোজা অথবা বাঁকা যে কোনও প্রকারে। এদিন নির্বাচন কমিশনকেও আসন্ন লোকসভা ভোটে ‘নিরপেক্ষ’ থাকার আহ্বান জানান পাইলট।