পুবের কলম, ওয়েবডেস্ক: বিধানসভা নির্বাচনের ঠিক মুখে উত্তপ্ত হয়ে উঠল অসমের কাছাড় জেলা। লক্ষ্মীপুর থানা এলাকার পাইলাপুল বাজারে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর একটি মূর্তি ভাঙচুরের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, রাতের অন্ধকারে একটি জেসিবি ব্যবহার করে মূর্তিটি উপড়ে ফেলা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
লক্ষ্মীপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্কর দয়াল জানিয়েছেন, "সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী একটি জেসিবি বা এক্সকাভেটর দিয়ে মূর্তিটি ভেঙে ফেলছে। আমরা ইতিমধ্য়ে একটি এফআইআর (FIR) দায়ের করেছি এবং ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।" পুলিশ ওই জেসিবি মেশিনটি বাজেয়াপ্ত করলেও সেটির চালক এখনো পলাতক। পুলিশি তল্লাশি জারি রয়েছে।
আরও পড়ুন:
শিলচর জেলা কংগ্রেসের সভাপতি সজল আচার্য এই ঘটনাকে একটি ‘পরিকল্পিত আক্রমণ’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর দাবি, নির্বাচনের আগে সাধারণ মানুষের মধ্যে সাম্প্রদায়িক বা রাজনৈতিক উত্তেজনা ছড়ানোর উদ্দেশ্যেই এই কাজ করা হয়েছে।