দেবশ্রী মজুমদার, বীরভূম: অবৈধ সম্পর্কের জেরে পড়শি খুন। মৃত ব্যক্তির নাম সনৎ মুর্মু।ঘটনাটি ঘটেছে পাঁচ সেপ্টেম্বর নলহাটি থানার হরিদাসপুর অঞ্চলের শালদহ গ্রামে। ঘটনায় জড়িত অভিযুক্ত শৈবা কিসকুকে পুলিশকে গ্রেফতার করে বুধবার রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেন।
আরও পড়ুন:
জানা গেছে, অভিযুক্ত শৈবা কিসকুর সাথে সনৎ মুর্মুর স্ত্রীর অবৈধ সম্পর্ক ছিল। তার জেরে মঙ্গলবার রাত আটটা নাগাদ শৈবা কিসকুর সাথে সনৎ মুর্মুর বচসা হয়। তারপর বচসা চরম পর্যায়ে পৌঁছালে শৈবা কিসকু সনৎ মুর্মুর বুকে ছুরি বসিয়ে দেয়। আহতকে রামপুরহাট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করে। এই ঘটনার পর নলহাটি থানার পুলিশ একটি খুনের মামলা দায়ের করে।