পুবের কলম,ওয়েবডেস্ক: কেন্দ্রের বিজেপি সরকার প্রস্তাবিত ও রচিত নতুন ফৌজদারি বিল নিয়ে সংসদে বিতর্কের সময় সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বলেন, এই বিল আইনে পরিণতহলে পুলিশ-রাজ কায়েম হবে দেশে। পুলিশের হাতে অধিক ক্ষমতা তুলে দেওয়া হবে যেকোনও যেকোনও বক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের। পুলিশ হবে প্রশাসক, বিচারক ও শাস্তিদাতা।
আরও পড়ুন:
হায়দরাবাদের সাংসদ ও অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি সংসদে বিতর্কে অংশগ্রহণ করেন।
যদিও, বুধবারের সংসদ ছিল প্রায় বিরোধী শূন্য। ওয়াইসি বলেন, এই বিল আইনে পরিণত হলে সিভিল লিবার্টিজ ও মানবাধিকার নিয়ে আন্দোলন হুমকির সামনে পড়বে, তেমনই দেশের মুসলিম, আদিবাসী ও দলিত সম্প্রদায়ও হুমকির মুখে পড়বেন। ওয়াইসি বলেন, এমনিতেই সারা দেশে জেলবন্দিদের মধ্যে মুসলিদের সংখ্যা ৩০ শতাংশ ও উত্তরপ্রদেশে এই সংখ্যা ৩৩ শতাংশ। এর পর এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে।আরও পড়ুন:
ইন্ডিয়ান পেনাল কোড পরিবর্তিত হয়ে যাচ্ছে ভারতীয় ন্যায় সংহিতায়। বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, ব্রিটিশ জমানার আইন পালটে দেওয়া হচ্ছে। ১৮৬০, ১৮৯৮ ও ১৮৭২ সালের তিনটি আইন পালটে নতুন আইনের জন্য সংসদে বিল পেশ করা হয়। সেই বিলকে মিম সাংসদ ওয়াইসি বলেন, অত্যন্ত বিপজ্জনক দেশদ্রোহ বা দেশবিরোধী তকমা দেওয়া হতে পারে ঘুরপথে, আর সাজার ব্যবস্থা বাড়িয়ে করা হয়েছে তিন বছর থেকে সাত বছর।