রফিকুল হাসান, নিউটাউন: আগামী শিক্ষা ব্যবস্থায় দক্ষতা ও কর্মসংস্থানের জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই কতটা গুরুত্বপূর্ণ? এই বিষয়কে সামনে রেখে নিউটাউনের ওয়েস্টিন হোটেলে অনুষ্ঠিত হল শিক্ষা সেমিনার ২০২৪। সল্টলেকের প্রখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান ইএমই একাডেমী এডুকেশনাল এণ্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এই অনুষ্ঠান হয়।
আরও পড়ুন:
উদ্বোধনী ভাষণে ইএমই একাডেমির এমডি কাজী মহসিন আজিম ওরফে সুমন বলেন, দীর্ঘ ছয় বছর ধরে বিভিন্ন চাকরিমুখী প্রশিক্ষণ দিয়ে আসছে আমাদের ইএমই একাডেমী। চাকরি নেই বাজারে এই কথাটা ভুল, দক্ষ স্কিল এর অভাব হয়ে পড়ছে। ডিজিটাল মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট এর পাশাপাশি এআই এর উপর আমরা কোর্স চালু করব।
কারণ একমাত্র শিক্ষাই জাতি ও দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। উপস্থিত বিভিন্ন বক্তারা এআই এর সুফল এর পাশাপাশি বেশ কিছু কুফলের কথাও তুলে ধরেন। ম্যাকআউট বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি অধ্যাপক সৈকত মৈত্র বলেন ডিজিটাল এডুকেশন অবশ্যম্ভাবী।পাশাপাশি স্কিল এডুকেশনও খুব দরকার। ডিগ্রির কোনো দাম আর আগামীতে খুব একটা থাকবে না, স্কিলই খুব গুরুত্ব পাবে। আর সেক্ষেত্রে এআই এর একটা গুরুত্ব থাকবে। বিশেষকরে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে এআই বিশেষ ভূমিকা নেবে বলে তিনি আশাবাদী। স্মার্ট ইন্ডাস্ট্রিতে এএই গুরত্ব পেলেও এর কিছু কুফল ধরা পড়বে বলে তিনি অকপটে জানান।আরও পড়ুন:
টেকনো ইণ্ডিয়া গ্রুপের ডিরেক্টর অধ্যাপক সুজয় বিশ্বাস বলেন, এআই নিয়ে আজকে সকলে চিন্তিত। অনেকেই বলছেন সব চাকরি চলে যাবে। আগামী ২০৩০ সালের মধ্যে এআই সকলের মাঝে চলে আসবে বলে তিনি আশাবাদী। শিক্ষা, স্বাস্থ্য ও অর্থের দিক দিয়ে এআই অনেক বড় ভূমিকা রাখবে বলে তিনি জানান।
আলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আয়াতুল্লাহ ফারুকী বলেন শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান এর ক্ষেত্রে এআই প্রযুক্তি বিশেষ ভূমিকা নেবে। যুগে যুগে অনেক কিছুই পরিবর্তন হচ্ছে, এটা চিরন্তন পরিবর্তন। এই পরিবর্তনটাকে মেনে নিয়ে শিখতে হবে, না হলে আমরা পিছিয়ে পড়ব বলে তিনি মন্তব্য করেন। স্থানীয় রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি রাজ্য সরকার এর শিক্ষা সহ নানাবিধ উন্নয়নের কথা তুলে ধরেন।আরও পড়ুন:
ফ্রন্টপেজ গ্রুপ অফ কলেজের চেয়ারম্যান মুহাম্মদ কামরুজ্জামান বলেন, শিক্ষা নিয়ে লড়াই নিরন্তর চালিয়ে যেতে হবে। লক্ষ্য সুনির্দিষ্ট রেখে এগিয়ে যেতে পারলে সফলতা এসে ধরা পড়বে বলে তিনি জানান। এদিনের শিক্ষামূলক সেমিনারে আরো বক্তব্য রাখেন ডাক্তার ফারুকউদ্দিন পুরকাইত, সমাজকর্মী সাবির গফফার, শিক্ষানুরাগী নওশাদ সাহেব, আমিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পলিসি টাইমস চেম্বার অব কমার্সের সাধারণ সম্পাদক আকরাম হক।