পুবের কলম ওয়েবডেস্ক: মিটেছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব, এবার প্রচারের পালা। তারপর ভোট হবে রাজ্যে। সেই ভোটে তৃণমূলের হয়ে প্রচারে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রচার শুরু হবে উত্তরবঙ্গের বুক থেকে। বলতে গেলে বাংলা থেকে বিচ্ছিন্ন করে পৃথক রাজ্য গড়ার ডাক দেওয়া এলাকা থেকেই রাজ্যের উন্নয়ন ও ঐক্য-সংহতির বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সবকিছু ঠিক থাকলে আজ রবিবার বিকালেই উত্তরবঙ্গে পৌঁছে যাবেন মমতা। তারপর সোমবার সকালে সভা করবেন কোচবিহারের মাটিতে। বলতে গেলে রাজ্য রাজনীতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের গড় হিসাবেই চিহ্নিত কোচবিহার থেকেই মাঠে নামবেন মমতা। জানা গিয়েছে, আগামীকাল সোমবার বেলা ১১টা নাগাদ কোচবিহার দক্ষিণ বিধানসভার চান্দামারিতে প্রাণনাথ হাইস্কুলের মাঠে প্রথম বড় নির্বাচনী জনসভা হবে।
কোচবিহারের সভা সেরে পাশের জেলা আলিপুরদুয়ারেও যেতে পারেন তৃণমূল নেত্রী মমতা। মঙ্গলবার তিনি কলকাতায় ফিরে আসেন বলে খবর। কোচবিহারে সভার আগে রবিবার রাতে এবং সোমবার আলিপুরদুয়ারে সভার পরে রাতে দলের নেতাদের নিয়ে ২টি পৃথক পৃথক বৈঠক হবে। সেই বৈঠকে দলের নেতাদের নিয়ে রণকৌশল ঠিক করা নিয়েও কথা হতে পারে বলে খবর। বলা হচ্ছে জেলায় জেলায় দলের অবস্থা নিয়ে তৃণমূলের অ¨রে পর্যালোচনা হয়েছে। অন্যদিকে, উনিশের লোকসভা ভোটের নিরিখে দেখতে গেলে কোচবিহার জেলার ৩৪টি জেলা পরিষদের আসনের মধ্যে ৩০টিতেই এগিয়ে আছে বিরোধী দল বিজেপি। তবে একুশের বিধানসভার ভোটের পরিসংখ্যান ধরলে ২৬টি আসনে এগিয়ে রয়েছে তারা। এই অবস্থায় বিজেপি চেষ্টা করছে জেলা পরিষদ দখল করার। তৃণমূলও চাইছে ক্ষমতা দখল করতে। গ্রাম পঞ্চায়েতের সিটের হিসাবে দেখতে গেলে জেলায় বিজেপি ১২৮টি গ্রাম পঞ্চায়েতের ২৫০৭টি আসনের মধ্যে ২১০৯টি আসনে প্রার্থী দিয়েছে। জেলার ১২টি পঞ্চায়েত সমিতির ৩৮৩ আসনের মধ্যে বিজেপির প্রার্থী রয়েছে ৩৪৭টি আসনে। আর জেলা পরিষদের ৩৪টি আসনের মধ্যে ৩৩টিতেই প্রার্থী দিয়েছে বিজেপি। শাসক দল তৃণমূল সব আসনেই লড়ছে। ভোটের ময়দানে রয়েছে বাম ও কংগ্রেসের প্রার্থীরাও। সবমিলিয়ে লড়াই বেশ জমে উঠেছে। সেই লড়াইয়ে জিতে আসার জন্য তৃণমূল নেতা-কর্মীদের অক্সিজেন দেবেন মমতা। প্রসঙ্গত, ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে জেলায় তৃণমূল ঝড়ে হারিয়ে গিয়েছিল বিরোধীরা। জেলা পরিষদ ছাড়াও কোচবিহারের সব পঞ্চায়েত সমিতিও দখল করেছিল তৃণমূল। জেলার মাত্র ৬টি গ্রাম পঞ্চায়েতে বোর্ড গড়তে পেরেছিল বিরোধীরা। কিন্তু সেই ছবিটাই বদলে যায় ২০১৯ সালের লোকসভা নির্বাচনে। একুশের ভোটেও একই ছবি বজায় ছিল। জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৭টিতেই জয়ের মুখ দেখে বিজেপি। তৃণমূল পায় মাত্র ২টি আসন। সেই জায়গায় দাঁড়িয়েই এবার পঞ্চায়েত ভোটে লড়াই করতে নামছে তৃণমূল। কোচবিহার দেশের মধ্যে একমাত্র জেলা যেখানে তপশিলি সম্প্রদায়ের মানুষেরা সংখ্যাগরিষ্ঠ। এদের একটা বড় অংশই রাজবংশী। নিশীথ নিজেও সেই সম্প্রদায়ের। সবাই বর্তমানে কোচবিহারকে নিশীথ প্রামাণিকের গড় বলেই জানে।আরও খবর
এফআইআর খারিজ না হলে ফের দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি সিজেপি-র, সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
নিট-বিক্ষোভে প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট: কড়া আইনি পদক্ষেপে দিল্লি পুলিশ, এক্স-কে নোটিস
বীরভূমে ব্যবসায়ীর ম্যানেজারের বাড়িতে পুলিশের হানা, উদ্ধার বিপুল নগদ অর্থ ও সোনা, টাকা গুনতে মেসিন
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
ঐশী ঘোষের খোঁজে পার্টি অফিসে দিল্লি পুলিশ, অভিযোগ সিপিআইএমের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
পড়ুয়াদের উপর পদক্ষেপ বন্ধ না হলে ফের 'বৃহৎ শান্তিপূর্ণ প্রতিবাদে'র পথে হাঁটার কড়া বার্তা অভিজিতের
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
দুর্গাপুজোর আগেই রাজ্যে ১৪ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ, পুলিশকে ঢেলে সাজার বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
সংসদে প্রশ্নফাঁস বিরোধী বিল নিয়ে বিতর্কে প্রিয়াঙ্কা গান্ধী, শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
অসম-বিহারের পর এবার বাংলা, জামিন পেলেন সিজেপি-র ১৬ জন আন্দোলনকারী
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
৩৩ জনের হাতে কাটমানি নেওয়ার টাকা ফেরত দিলেন ক্যানিং এর এক তৃনমূল পঞ্চায়েত সদস্য
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও