পুবের কলম,ওয়েবডেস্ক: জি-২০ সামিট উপলক্ষ্যে বিশেষ নৈশভোজের আসর বসছে কাল। চলছে এলাহি আয়োজন। কে কে থাকবে তারকাখচিত এই নৈশভোজের আসরে তা নিয়ে চর্চা তুঙ্গে। রাজনৈতিক নেতারা তো থাকছেন খবর ছিল আদানি-আম্বানি সহ একাধিক শিল্পপতি এই আসরে যোগ দেবেন।
তবে এই তথ্য উড়িয়ে দিয়েছে পিআইবি ফ্যাক্ট চেক। এক্স হ্যান্ডেলে ট্যুইট করে জানিয়ে, জি-২০ নৈশভোজের আসরে কোনও শিল্পপতিকে নিমন্ত্রণ করা হয়নি। তাঁরা আসবেনও না। দেশের তাবড় তাবড় শিল্পপতিদের নিমন্ত্রণের খবর পুরোপুরি ভুয়ো।https://twitter.com/PIBFactCheck/status/1700012772279583025?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700012772279583025%7Ctwgr%5E7d737b8d58a87b4627ff7cb04971a4097a088e8c%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.jansatta.com%2Fnational%2Fg-20-summit-mukesh-ambani-gautam-adani-kumar-mangalam-birla-sunil-mittal-among-500-businessmen-set-to-attend-g20-dinner%2F2995703%2F