০৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাসকের পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা

New Delhi, Dec 09 (ANI): Lok Sabha Speaker Om Birla speaks during the winter session of Parliament, in New Delhi on Monday. (ANI Photo/LSTV Grab)

পুবের কলম, ওয়েবডেস্ক: লোকসভায় শাসক ও বিরোধীদের সংঘাত যখন চরমে, তখন এবার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। শাসক দলের প্রতি পক্ষপাতিত্ব এবং সংসদীয় নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে কংগ্রেস-সহ একাধিক বিরোধী দল বাজেট অধিবেশনেই এই প্রস্তাব আনতে চলেছে বলে সূত্রের খবর। সম্প্রতি লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদজ্ঞাপন বক্তৃতা দেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। কিন্তু শেষ মুহূর্তে সেই অধিবেশন মুলতুবি করে দেওয়া হয়। পরে জানা যায়, প্রধানমন্ত্রীর উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কার কথা উল্লেখ করে স্পিকার ওম বিড়লার পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিষয়টিকে ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করে বিরোধীরা।

কংগ্রেসের দাবি, প্রধানমন্ত্রীকে আক্রমণের কোনও পরিকল্পনাই ছিল না। মহিলা সাংসদদের দ্বারা হামলার আশঙ্কার কথা সম্পূর্ণ ভিত্তিহীন ও হাস্যকর বলে উড়িয়ে দেয় তারা। বিরোধীদের অভিযোগ, শাসক দলের স্বার্থ রক্ষায় স্পিকার সাংবিধানিক নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হয়েছেন।

আরও পড়ুন: গোসাবায় শাসক দলের গোষ্ঠীকোন্দল, জখম ৬

এই পরিস্থিতিতে স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে সংসদের ভিতরেই প্রতিবাদ জানাতে চায় বিরোধী শিবির। ফলে বাজেট অধিবেশনে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলেই মনে করছেন রাজনৈতিক

আরও পড়ুন: ডেউচা পাঁচামী কয়লা শিল্পাঞ্চল এলাকায় শাসক দলের প্রতি আস্থা রাখল মানুষজন

আরও পড়ুন: শাসক দলের সংগঠনে স্বচ্ছতায় জোর, অস্বচ্ছতার সঙ্গে কেউ যুক্ত থাকলে পাশে থাকবে না দল বার্তা অভিষেকের
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

“দিল্লি হবে খালিস্তান”, রাজধানীর একাধিক স্কুলে বোমা বিস্ফোরণের হুমকি ইমেল

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শাসকের পক্ষপাতিত্বের অভিযোগে স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে প্রস্তুত বিরোধীরা

আপডেট : ৯ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার