পুবের কলম ওয়েবডেস্কঃ ভাবুন তো একবার কলকাতার রাস্তায় জ্যামে আটকে পড়েছেন গাড়িতে । ঘনঘন হাতঘড়ির দিকে চলে যাচ্ছে চোখ। আজকে নির্ঘাত লেটমার্কটা পড়েই যাবে।এমন সময় গাড়িটা আকাশে উড়তে শুরু করল । না কল্পবিজ্ঞানের গল্প নয়,স্লোভাকিয়ার সরকার এবার অনুমতি দিয়েছে  উড়ন্ত গাড়িকে ডানা মেলবার।

হাইব্রিড গাড়িনির্মাতা ক্লেইন ভিশনের গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে দেশটির পরিবহন সংস্থা। ‘এয়ারকার’ নামে এ বাহনটি রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তে পারে। সুইচ টিপ দিলে তিন মিনিটেরও কম সময়ে এটি রাস্তায় চলা গাড়ি থেকে পরিণত হয় আকাশে ওড়ার অবিশ্বাস্য বাহনে।

https://youtu.be/dZIpG7hFHEw

আকাশে ওড়ার জন্য মাত্র ৩০০ মিটার রানওয়ে দরকার এয়ারকারের। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে গাড়িটি।

যেতে পারে এক হাজার কিলোমিটার পর্যন্ত।

ক্লেইন ভিসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী বছরেই বাণিজ্যিক ভাবে তাদের এই গাড়ি বাজারে  আসতে চলেছে।

এয়ারকারে ১.৬এল বিএমডব্লিউ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যেকোনো গ্যাস স্টেশনে বিক্রি হওয়া জ্বালানিতেই এটি চালানো যায়। উঠতে পারে সর্বোচ্চ ১৮ হাজার ফুট পর্যন্ত।