পুবের কলম ওয়েবডেস্কঃ ইন্টারনেট আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গিয়েছে ওতপ্রোতভাবে। মোবাইল এবং ইন্টারনেট ছাড়া এই মূহুর্তে আমাদের জীবন আক্ষরিক অর্থেই অসূম্পূর্ণ। তাই বলে মাউন্ট এভারেস্টে মোবাইল টাওয়ার! এই অসম্ভবই এবার সম্ভব হতে চলেছে।জানা গিয়েছে,মাউন্ট এভারেস্টে সেলফোন টাওয়ারটি বসাতে চলেছে নেপালের একটি বেসরকারী টেলিকমিউনিকেশন কোম্পানি।

'এনসেল' নামক ওই কোম্পানি টাওয়ার তৈরি করছে। নসেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্বতারোহী থেকে শুরু করে পরবর্তী বসবাসকারী সম্প্রদায়ের জন্য এভারেস্টের অন্তত পাঁচটি স্থানে বেস ট্রান্সসিভার স্টেশন বসানো হবে। যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে ৩৮৩০ বা ৫২০৪ মিটার পর্যন্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।আর চিন্তা নেই,এভারেস্টের চূড়োয় বসেই এবার পারবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট করতে

সংশ্লিষ্ট  কোম্পানির পক্ষ থেকে জানানো  হয়েছে সবকিছু ঠিকঠাক চললে চলতি বছরেই এই টাওয়ার বসানোর কাজ সম্পন্ন করা হবে। ৮৮৪৮.৮৬ মিটার এভারেস্ট চূড়ায় ৪জি সংকেত পাওয়া যেতে পারে। তবে সমস্ত পরীক্ষা সফল হওয়ার পরই সঠিক ফলাফল জানা যাবে।

আর চিন্তা নেই,এভারেস্টের চূড়োয় বসেই এবার পারবেন সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস আপডেট করতে