পুবের কলম প্রতিবেদক: পিএইচডিতে ভর্তির প্রক্রিয়া শুরু করল আলিয়া বিশ্ববিদ্যালয়।  অনলাইনে আবেদন শুরু হয়েছে।  অ্যাডমিশন টেস্ট এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে ভর্তি নেবে  বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এক নির্দেশিকায় জানিয়েছে, ২০টি বিষয়ের উপর ভর্তির নির্দেশিকা জারি করা হয়েছে।

ভর্তি হওয়া যাবে আরবি,  বাংলা, উর্দু, ইসলামিক ধর্মতত্ব, ইতিহাস, আইন, শিক্ষা,  সাংবাদিকতা, ভূগোল, পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, বায়োলজিক্যাল  সায়েন্স, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার  সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ার, ম্যানেজমেন্ট ও বিজনেস বিষয়ে ভর্তির জন্য নির্দেশিকা জারি করা হয়েছে।  আবেদনকারীদের ইউজিসি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে  স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে। জেনারেল এবং ওবিসি প্রার্থীদের জন্য সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর থাকতে হবে। অনলাইনে আবেদন করে তার প্রিন্ট কপি বিশ্ববিদ্যালয়ের  নিউটাউন ক্যাম্পাসে  প্রয়োজনীয় নথির ফটোকপি বন্ধ খামে জমা করতে হবে।
  অনলাইনে আবেদনের শেষ  তারিখ ১৭ জানুয়ারি বিকেল ৫ টা পর্যন্ত। আর  আবেদনপত্রের  হার্ডকপি বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার শেষ তারি' ২৪ জানুয়ারি বিকেল ৪ টা পর্যন্ত।

অন্যদিকে, ডায়মন্ডহারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পিএইচডির অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। বাংলা, ইংরেজি, এডুকেশন, ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, ফিলোজফি, কেমিস্ট্রি জিওগ্রাফি, অঙ্ক,  জুয়োলজি, ফিজিক্স বিষয়ের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে।  অ্যাপ্লিকেশনের শেষ তারিখ ১২ জানুয়ারি।  ভর্তির প্রবেশিকা পরীক্ষা হবে ২২ জানুয়ারি।