পুবের কলম, ওয়েবডেস্ক: নবী সা. কে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে বিতর্কে জড়িয়েছেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মা। একাধিক থানায় তাকে গ্রেফতারের দাবিতে এফআইআর দায়ের হয়েছে। মুম্বই পুলিশ সম্প্রতি নূপুর শর্মার বিরুদ্ধে সমন জারি করে ২৫ জুন তাকে থানায় ডেকে পাঠিয়েছে। ওই দিন তার বয়ান রেকর্ড করা হবে। এদিকে উত্তপ্ত অবস্থার মধ্যে ভিওয়ান্ডি থানায় হাজিরা এড়ালেন নূপুর শর্মা। থানায় হাজিরার দেওয়া জন্য কয়েকদিন সময় চেয়েছেন তিনি।
মহারাষ্ট্রের ভিওয়ান্ডি থানার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, সোমবার বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার হাজিরা দেওয়ার নির্দেশ ছিল থানায়। কিন্তু এদিন তিনি হাজিরা দেওয়ার জন্য আরও কয়েকদিন সময় চেয়েছেন। তবে কতদিন সময় চেয়েছেন সে ব্যাপারে কিছু জানাননি সিনিয়র পুলিশ কর্মকর্তা। ওই সিনিয়র পুলিশ আধিকারিক আরও জানান, একটি বৈদ্যুতিন চ্যানেলে একটি বিতর্কে অংশ নেওয়ার সময় নবী সা. কে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ রয়েছে বিজেপির সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার উপরে। গত ৩০ মে রাজা অ্যাকেডেমির এক প্রতিনিধি তার বিরুদ্ধে ভিওয়ান্ডি থানায় অভিযোগ দায়ের করেন। নবী সা. কে নিয়ে দিল্লি বিজেপির মিডিয়া বিভাগের বহিষ্কৃত প্রধান নবীন কুমার জিন্দালের বিতর্কিত ট্যুইটের কারণে তার বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে। আগামী ১৫ জুন তার মামলা রেকর্ড করা হবে। এদিনে এই উত্তপ্ত বাতাবরণের মধ্যে রবিবার নূপুর শর্মার বক্তব্যের সমর্থনকারী ১৯ বছরের এক মুসলিম যুবককে আটক ভিওয়ান্ডি থানার পুলিশ। ধৃত যুবক এই বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি উসকানিমূলক পোস্ট করার পরেই তাকে আটক করে পুলিশ। ভিওয়ান্ডির ডেপুটি কমিশনার অফ পুলিশ(জোন-২) যোগেশ চভন জানিয়েছেন, ধৃত ইতিমধ্যেই তার কৃতকর্মের জন্য ক্ষমা চেয়েছে। তবে আটক ওই যুবকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩এ ধারায় (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে বৈষম্য, শত্রুতা বা ঘৃণার অনুভূতি প্রচার করা) মামলা দায়ের করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ যোগেশ চভন সাধারণ মানুষকে গুজবে কান না দেওয়ার অনুরোধ জানিয়ে পুলিশকে আইনশৃঙ্খলা রক্ষায় সাহায্য করার আহ্বান জানিয়েছেন। উল্লেখ, নূপুর শর্মাকে গ্রেফতারের দাবিতে উত্তাল রাজ্য রাজনীতি। গোটা বিশ্বেই বিক্ষোভের আঁচ ছড়িয়ে পড়েছে। থানের মুম্বারা পুলিশ নূপুর শর্মাকে তার মন্তব্যের বিষয়ে বক্তব্য রেকর্ড করার জন্য ২২ জুন হাজিরা হওয়ার নির্দেশ দিয়েছে। মুম্বই পুলিশও আগামী ২৫ জুন থানায় ওই দিন তার বক্তব্য রেকর্ড করার জন্য হাজিরার নির্দেশ দিয়েছে। ঘটনার দিন বিতর্কিত মন্তব্যের ভিডিও বৈদ্যুতিন চ্যালেলের কাছ থেকে চেয়ে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, বিরোধীদের প্রবল চাপের মুখে পড়ে গত ৫ জুন নূপুর শর্মা ও দিল্লি বিজেপির মিডিয়া বিভাগের প্রধান নবীন কুমার জিন্দালকে দল থেকে বহিষ্কৃত করে বিজেপি।
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৩ জুন ২০২২, ১১:৩৪
আরও খবর
দ্বিতীয় দফার আগেই নোয়াপাড়ায় বিস্ফোরণ, আতঙ্কে স্থানীয়রা
নাবালিকা 'ধর্ষণ-খুনে' ফের উত্তপ্ত কালিয়াগঞ্জ, থানায় আগুন, রণক্ষেত্র পরিস্থিতি
পুলওয়ামা কাণ্ড নিয়ে মুখ খুলে মোদি সরকারের রোষানলে কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক! আচমকাই হাজিরা থানায়
নারায়ণপুরে শ্বাসরোধে মাকে খুন, থানায় আত্মসমর্পণ ‘গুণধর’ ছেলের
'সভা ও মিছিলের অনুমতি নিতে এবার থানা নয়', নির্দেশে জানালেন বিচারপতি রাজশেখর মান্থার
'সভা ও মিছিলের অনুমতি নিতে এবার থানা নয়', নির্দেশে জানালেন বিচারপতি রাজশেখর মান্থার
হাড়োয়াজুড়ে আপত্তিকর ভাষায় বিধায়কের নামে পোস্টার, থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব
হাড়োয়াজুড়ে আপত্তিকর ভাষায় বিধায়কের নামে পোস্টার, থানায় অভিযোগ দায়ের করল তৃণমূল নেতৃত্ব
নিখোঁজ পড়ুয়া ছেলেকে খুঁজে দেওয়ার আর্তনাদ, থানার সামনে ধর্না দম্পতির
নিখোঁজ পড়ুয়া ছেলেকে খুঁজে দেওয়ার আর্তনাদ, থানার সামনে ধর্না দম্পতির
ফের নারকেলডাঙা থানায় হাজিরা এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী
ফের নারকেলডাঙা থানায় হাজিরা এড়ালেন বিজেপির সাসপেন্ডেড নেত্রী
সর্বোচ্চ আদালতের নির্দেশে সত্ত্বেও ক্ষমা না চাওয়ায়, নূপুর শর্মার গ্রেফতারের দাবি জামায়াত-ই-ইসলামি হিন্দের
সর্বোচ্চ আদালতের নির্দেশে সত্ত্বেও ক্ষমা না চাওয়ায়, নূপুর শর্মার গ্রেফতারের দাবি জামায়াত-ই-ইসলামি হিন্দের
এবার বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি
এবার বিজেপির সাসপেন্ডেড নেত্রীর বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি
সর্বাধিক পাঠিত
‘ফান্টা স্টাইলে ফূর্তির ভিডিও ভাইরাল!’ যোগীর ‘সিংঘম’ আইপিএসকে ‘বাবুয়া’ কটাক্ষ মহুয়ার
আদালতের নির্দেশ না মেনেই ৩৫০ জন তৃণমূল কর্মীর বিরুদ্ধে পদক্ষেপ, হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল
ভোটার ও প্রার্থীকে হুমকি দেওয়ার অভিযোগে আইপিএস অজয়ের বিরুদ্ধে মামলা, হস্তক্ষেপ করল না হাইকোর্ট
মুখ্যমন্ত্রী মমতাকে "গুলি" করার হুমকি দিয়ে বিতর্কে বিজেপির মুখপাত্র
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
দ্বিতীয় দফার নির্বাচন: নিরাপত্তায় কঠোর কমিশন, চালু হলো কেন্দ্রীয় বাহিনীর হেল্পলাইন
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বিজেপি প্রার্থীর বৈঠকের অভিযোগ, কমিশনের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
জাহাঙ্গিরের পর এবার গভীর রাতে ফিরহাদের বাড়িতে হানা পুলিশ পর্যবেক্ষকের
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
ভোটার কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে, জেনে নিন কোন নথি নিলেই মিলবে অনুমতি
২৯ এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্বে ভোট দেওয়ার জন্য ১,৪৬৮ জন ভোটারকে ট্রাইব্যুনাল ছাড়পত্র দিয়েছে