প্রথম দফার ভোট শেষ হয়েছে। দ্বিতীয় দফার ভোটের বাকি আর মাত্র কয়েকটা দিন। তার আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া। জানা জাচ্ছ, আজ শনিবার সকালে এই বিস্ফোরণ ঘটে। থানা চত্বরেই বিস্ফোরণ ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
স্থানীয়দের একাংশ জানান। থানার ভিতর থেকেই বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। বিস্ফোরণের পরেই কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই চত্বর। ঘটনার জেরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। যদিও পুলিশ বিস্ফোরণের কথা অস্বীকার করেছে পুলিশ।আরও পড়ুন:
স্থানীয় সুত্রে জানা যাচ্ছে, বিস্ফোরণের জেরে থানার আশেপাশের অনেক বাড়িতে স্প্লিন্টার ছিটকে এসে পড়ে। স্থানীয় এক বাসিন্দা স্প্লিন্টার নিয়ে গিয়ে থানায় জমা দেন। তবে স্থানীয়রা বিস্ফোরণের দাবি করলেও পুলিশ বলছে, বিস্ফোরণের কোনও প্রমাণ মেলেনি। আসলে সেটি থানা চত্বরেই থাকা একটি পুরনো বিল্ডিং ভেঙে পড়ার শব্দ। বহুদিন ধরেই ওই বিল্ডিং পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
সেই পুরনো বিল্ডিংয়ের একাংশ ভেঙে পড়ার ফলেই এই বিকট শব্দ পাওয়া গিয়েছে। তার ফলে সঙ্গে সঙ্গে ধুলোয় ঢেকে যায় এলাকায়। এলাকাটি ঘনবসতিপূর্ণ, ভোটের আগে স্বাভাবিকভাবেই এওমন শব্দের জেরে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। তবুও বিষয়টি নিশ্চিত করতে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়। পুলিশের তরফে সতর্কতা হিসেবে স্থানীয়দের দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বম্ব স্কোয়াডের রিপোর্ট পাওয়া গেলেই এবিষয়ে স্পষ্ট হওয়া যাবে।