পুবের কলম,ওয়েব ডেস্ক:বিয়েবাড়ি যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা। মধ্যপ্রদেশের দাতিয়া জেলায় নদীতে পড়ে গেল ট্রাক। তিন শিশু–সহ পাঁচ জন ঘটনায় মারা গেছেন। এখনও বেশ কয়েকটি শিশু নিখোঁজ।
তাই মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে। ডুবুরি নামিয়ে শুরু হয়েছে তল্লাশি। মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র জানিয়েছেন, মঙ্গলবার গভীর রাতে একটি ট্রাক বোঝাই করে বিয়েবাড়ি যাচ্ছিলেন একাধিক পরিবারের বেশ কিছু মানুষ। বুহারা গ্রামের কাছে আচমকাই স্টিয়ারিং হুইলের উপর থেকে নিয়ন্ত্রণ হারান চালক। ট্রাক গিয়ে পড়ে পাশের নদীতে। বর্ষায় নদী ফুলেফেঁপে উঠেছে। ফলে উদ্ধারকাজ চালানো আরও কঠিন হয়ে পড়ছে। জানা গেছে, এখনও অবধি ৬৫ বছরের এক মহিলা, ১৮ বছরের এক যুবক ও তিন জন শিশু মৃত। যাদের বয়স ২ থেকে ৩ বছরের মধ্যে। অন্তত ২৪ জন আহত। বেশ কয়েকজন শিশু এখনও নিখোঁজ। পুলিশ সূত্রে খবর, গোয়ালিয়রের বিলহেতি গ্রাম থেকে টিকমগড়ের জাতারায় বিয়েবাড়িতে যাচ্ছিলেন যাত্রীরা। কী করে দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, চালক ঘুমিয়ে পড়াতেই দুর্ঘটনা। গাড়িতে যান্ত্রিক ত্রুটি ছিল কী না তা খতিয়ে দেখা হচ্ছে।বিয়েবাড়ি যাওয়ার পথে বিপত্তি, নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ল ট্রাক, মৃত পাঁচ
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ জুন ২০২৩, ১০:৪০
আরও খবর
গুরুপূর্ণিমার মঞ্চ থেকে বাম-তৃণমূলকে নিশানা, রাজ্যে লাভ ও ল্যান্ড জেহাদ রুখতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
"শাস্তির বিধানই যথেষ্ট নয়, পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজান": লোকসভায় নয়া বিল নিয়ে সরব শশী থারুর
কন্যাশ্রী এখন 'কন্যারত্ন', সবুজ সাথী হল 'সারথী', নবান্নে জোড়া প্রকল্পের নামবদল মুখ্যমন্ত্রী শুভেন্দুর
লোকসভায় পাশ প্রশ্নফাঁস বিরোধী সংশোধনী বিল ২০২৬, ১০ বছরের জেল ও মোটা অঙ্কের জরিমানার বিধান
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
“কোনো গুলিই চালানো হয়নি”: লোকসভায় রাহুল গান্ধির অভিযোগ উড়িয়ে দাবি কেন্দ্রীয় মন্ত্রীর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
ইস্কন নিরামিষ দিলেও মিড ডে মিলে থাকবে ডিম, বিতর্ক উড়িয়ে নবান্নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
জাতীয় সঙ্গীতের সমতুল্য আইনি মর্যাদা পেল ‘বন্দে মাতরম’, অবমাননায় কারাদণ্ডের বিধান রেখে সংসদে পাশ নয়া বিল
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে জামিন মিলেছে ধৃত ১৬ জনের, তদন্ত কি জারি থাকবে?
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
নিট ইস্যুতে উত্তাল লোকসভা, রাহুলের মন্তব্য ঘিরে বিতর্ক, মুলতুবি অধিবেশন
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
ডিআরডিও-তে সাইবার হামলার খবর ‘ভুল’: তথ্য ফাঁসের দাবি উড়াল প্রতিরক্ষা মন্ত্রক
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
ইন্তেকাল করলেন বিশিষ্ট আইএএস পি বি সালিমের মা মীরা উম্মা, শোক প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩
হকারদের সাংবিধানিক অধিকার রক্ষায় শিয়ালদহ ডিআরএমকে স্মারকলিপি দিল এপিডিআর