নয়াদিল্লি, ২০ এপ্রিল: বদলে গেলো ডিডির লোগো। সরকার পরিচালিত দূরদর্শনের লোগোয় গেরুয়া রঙের ছোঁয়া। দু'দিন আগেই নতুন লোগোর উন্মোচন করেছে প্রসার ভারতী। আগের লোগোটি বদলে সম্পূর্ণ গেরুয়া রঙ দেওয়া হয়েছে নতুন লোগোয়। সরকারি জাতীয় চ্যানেলকে "গেরুয়াকরণ" এর অভিযোগ তুলে সমালোচনা করেছেন বিরোধীরা।
যদিও প্রসার ভারতীর দাবি, নিছকই দৃশ্যমান নান্দনিকতার পরিবর্তন।আরও পড়ুন:
মঙ্গলবার 'ডিডি নিউজ'-এর অফিসিয়াল এক্স হ্যান্ডেলে নতুন লোগোর একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে লেখা হয়, 'নতুন যাত্রার জন্য প্রস্তুত হোন, যা আগে কখনও হয়নি। নতুন ডিডি নিউজের অভিজ্ঞতা নিন। ডিডি নিউজ-ভরসা সচ কা।
' এদিকে লোকসভা নির্বাচনের আগে লোগো পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা।আরও পড়ুন:
While our values remain the same, we are now available in a new avatar. Get ready for a news journey like never before.. Experience the all-new DD News!
We have the courage to put:
আরও পড়ুন:
Accuracy over speed
Facts over claims
Truth over sensationalismআরও পড়ুন:
Because if it is on DD News, it… pic.twitter.com/YH230pGBKs
— DD News (@DDNewslive) April 16, 2024আরও পড়ুন:
আরও পড়ুন:
তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকার বলেন, "জাতীয় সম্প্রচার সংস্থা দূরদর্শন তাদের ঐতিহাসিক ফ্ল্যাগশিপ লোগোটি গেরুয়া রঙে রাঙিয়ে দিয়েছে। প্রাক্তন সিইও হিসেবে এই 'গেরুয়াকরণ' আমার কাছে উদ্বেগের। আমার মনে হচ্ছে, এটি আর প্রসার ভারতী নেই, এটি প্রচার ভারতী হয়ে গেছে।" সমালোচনা করে তৃণমূল সাংসদ আরও বলেন, "শুধু লোগো নয়, পাবলিক ব্রডকাস্টারের সবকিছুই এখন গেরুয়া। শাসক দলের কর্মসূচি ও অনুষ্ঠান সর্বাধিক এয়ারটাইম পেলেও বিরোধী দলগুলি এখন খুব কম জায়গা পায়।"