১০ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

পুবের কলম, ওয়েবডেস্ক: বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়ার বিমান। এবার উড়ান চলাকালীন আশঙ্কাজনকভাবে কমে গেল ইঞ্জিনে থাকা তেলের চাপ। বিষয়টি নজরে আসতেই তড়িঘড়ি বিমানটি নামিয়ে দিয়ে কোনওমতে দুর্ঘটনা এড়ানো যায়।

সূত্রের খবর, সোমবার এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে মুম্বইগামী ফ্লাইট এআই৮৮৭-এ সমস্যা দেখা দেয়।  রাত ৩টে ২০ মিনিট নাগাদ বিমানটি ছাড়ে। এরপরই পাইলট লক্ষ্য করেন যে ডান দিকের ইঞ্জিন, যা দ্বিতীয় ইঞ্জিন হিসাবে কাজ করে, তার ওয়েল প্রেসার অস্বাভাবিক কম। দেখতে দেখতেই চোখের নিমেষে ওয়েল প্রেসার শূন্য হয়ে যায়। সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে দিল্লিতেই নামিয়ে দেওয়া হয় বিমান। অন্য বিমানে করে মুম্বই পাঠানো হয় যাত্রীদের।

আরও পড়ুন: বিমানের খাবার খেয়ে অসুস্থ যাত্রী, গাফিলতির অভিযোগে জরিমানা এয়ার ইন্ডিয়াকে

উল্লেখ্য, বিমানের ইঞ্জিন ওয়েল প্রেসার শূন্য হয়ে যাওয়াকে গুরুতর ঝুঁকি বলেই গণ্য করা হয়। বিমান চলাচলে এবং যন্ত্রাংশ ঠান্ডা রাখতে তেল জরুরি। যদি হঠাৎ ওয়েল প্রেসার কমে যায়, তাহলে দ্রুত বিমানের তাপমাত্রা বেড়ে যায়, যন্ত্রাংশে ওভারহিটিং হয়, এমনকী ইঞ্জিন ফেলিওর বা সরাসরি আগুন ধরে যেতে পারে বিমানে। এদিকে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার পর প্রশ্ন উঠছে, টেক অফের আগে কি ইঞ্জিন পরীক্ষা করা হয়নি?

আরও পড়ুন: শোক কাটেনি মর্মান্তিক বিমান দুর্ঘটনার, ডিজে পার্টিতে এয়ার ইন্ডিয়ার কর্তাদের উদ্দাম নাচ

গোটা ঘটনায় দুঃখপ্রকাশ করে, যাত্রীদের কাছে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছে এয়ার ইন্ডিয়া। এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, বিমানের সেফটি প্রোটোকল অনুসরণ করেই বিমানটিকে দ্রুত ফিরিয়ে আনা হয়েছে। যাত্রী ও ক্রু সকলেই সুরক্ষিত রয়েছেন। যাত্রীদের জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে বিমানটিতে প্রয়োজনীয় সেফটি চেক করা হচ্ছে। সম্পূর্ণ ক্লিয়ারেন্স বা ছাড়পত্র পেলে তবেই বিমানটি ছাড়বে

আরও পড়ুন: এএআইবির ল্যাবে ব্ল্যাক বক্স, তথ্য উদ্ধারের সম্ভাবনা প্রবল

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

এসআইআর শুনানির সময়সীমা বাড়ল এক সপ্তাহ, কমিশন ও রাজ্যকে একগুচ্ছ নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নিমেষে ওয়েল প্রেসার শূন্য: জরুরি অবতরণ বিমানের, বড় বিপদের হাত থেকে বাঁচল এয়ার ইন্ডিয়া

আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, সোমবার