পুবের কলম, ওয়েবডেস্ক: বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমান ভেঙে পড়ে। গোটা দেশকে নাড়িয়ে দেয় আহমেদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনায়। শেষ খবর অনুযায়ী, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পর্যন্ত ২৭৯ জন। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু এবার ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করল এয়ার ইন্ডিয়া।
আরও পড়ুন:
শনিবার এক এক্স পোস্টে উড়ান সংস্থাটি জানিয়েছে, 'এই কঠিন সময়ে নিহত যাত্রীদের পরিবারের পাশে আমরা আছি। তাদের সবরকম সহায়তা করা হবে। বিমান দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে। এই দুর্ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকেও একই পরিমাণ আর্থিক সাহায্য করা হবে।’ উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জুন) আহমেদাবাদ বিমানন্দর থেকে টেক অফের ২৭ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী এআই ১৭১ বিমান।