০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ক্যাঙারুর  হামলায় বৃদ্ধ নিহত

আরও পড়ুন: পরকীয়ার পথে কাঁটা স্বামী, ঘুমের ওষুধ খাইয়ে প্রেমিককে নিয়ে নৃশংস খুন স্ত্রীর!

পুবের কলম ওয়েবডেস্ক:  অস্ট্রেলিয়ায় পোষা ক্যাঙারুর আক্রমণে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রেডমন্ডে নিজ বাড়িতে ক্যাঙারুর আক্রমণের শিকার হন ৭৭ বছর বয়সী ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই মারা যান তিনি। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থ শহর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দক্ষিণে রেডমন্ড শহরে নিজ বাড়িতে ক্যাঙারু পুষতেন ওই বৃদ্ধ। সোমবার ওই বাড়িতে তাকে গুরুতর আহত অবস্থায় পায় তার এক আত্মীয়। খবর পেয়ে ওই বাড়িতে পৌঁছায় একদল চিকিৎসাকর্মী। তবে পোষা ক্যাঙারুর কারণে তারা আহত বৃদ্ধের চিকিৎসা করতে পারেননি। ক্যাঙারুটি তাদের বাধা দিচ্ছিল। এক পর্যায়ে পুলিশ ক্যাঙারুটিকে গুলি করে হত্যা করতে বাধ্য হয়। কিন্তু ততক্ষণে মারা যান ওই বৃদ্ধ। ক্যাঙারু নিরীহ প্রাণী হলেও এদের ধারালো দাঁত ও নখ রয়েছে। এগুলোকে তারা ‘শক্তিশালী অস্ত্র’ হিসেবে ব্যবহার করতে পারে।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াই, খতম ২ মাওবাদী

ট্যাগ :
সর্বধিক পাঠিত

পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহ: ভারতীয়দের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র, চালু বিশেষ কন্ট্রোল রুম ও হেল্পলাইন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ক্যাঙারুর  হামলায় বৃদ্ধ নিহত

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, বুধবার