পুবের কলম ওয়েব ডেস্ক: ১৯৯৪ সালে বিয়ে হয়েছিল জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর। পায়েল আবদুল্লাহকে তিনি বিয়ে করেছিলেন। কিন্তু ২০০৭ সাল থেকে আলাদা থাকেন ওমর–পায়েল। এই অবস্থা থেকে মুক্তি পেতে ও তালাক নেওয়ার জন্য পারিবারিক আদালতে আবেদন করলে, সেখানে ওমরকে বিচ্ছেদের অনুমতি দেয়নি আদালত। এরপর দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।
মঙ্গলবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দেয়, তালাক নিতে পারবেন না ওমর।আরও পড়ুন:
তিনি অভিযোগ করেছিলেন, স্ত্রী পায়েল তার প্রতি নিষ্ঠুর আচরণ করে, তাই তিনি এই সম্পর্ক থেকে মুক্তি চান। কিন্তু দিল্লি হাইকোর্ট জানায়, কোনওরকম শারীরিক মা মানসিক নিষ্ঠুরতার প্রমাণ দিতে পারেনিননি ওমর। তাছাড়া পারিবারিক আদালতের সিদ্ধান্তেও তারা কোনও ত্রুটি দেখছে না, তাই তালাক নিতে পারবেন না ওমর।
আরও পড়ুন:
উল্লেখ্য, এবছর সেপ্টেম্বরে দিল্লি হাইকোর্ট রায় দিয়েছে, পায়েলকে ভরণপোষণ হিসেবে প্রতি মাসে দেড় লক্ষ টাকা দেবেন ওমর। আর তাদের দুই পুত্রের পড়াশোনার জন্য প্রত্যেকেকে ৬০ হাজার টাকা করে দিতে হবে ওমর আবদুল্লাহকে।
আরও পড়ুন: