দেবশ্রী মজুমদার, রামপুরহাট: চোদ্দ নম্বর জাতীয় সড়কে একটি ট্রেলারের সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি রড বোঝাই লরি ঢুকে যায় খাবারের দোকানে। ঘটনাটি ঘটেছে, ১৪ নম্বর জাতীয় সড়কের উপর বীরভূমের রামপুরহাট থানার মাঝখন্ড গ্রামের কাছে। জাতীয় সড়কে এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। জানা গেছে, এক ব্যক্তি দাড়িয়ে ছিলেন ওই খাবারের দোকানের কাছে।
মৃত ওই ব্যাক্তি একজন রেল কর্মী। নাম পলাশ সরকার। বাড়ি উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানায়। লরির ড্রাইভার সহ মোট জখম আরো তিন জন। আহত দের সকলকে সুপার স্পেশালিস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একজন আহতকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়েছে।আরও পড়ুন:
জানা গেছে, লরিটি সিউড়ি থেকে রামপুরহাটের দিকে আসছিল। মাঝখণ্ড গ্রামের কাছে একটি ট্রেলার লরির সামনে চলে আসায় রামপুরহাটের দিকে আসা ওই রড বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা ট্রাফিক পুলিশের দাঁড়ানোর পোস্ট টিকে প্রথমে ধাক্কা মারে এবং তারপর একটি খুঁটিকে আঘাত করে একটি খাবারে দোকানে ঢুকে যায়।
আরও পড়ুন:
দমকল ও স্থানীয় বাসিন্দারা তিনজনকে উদ্ধার করে তাদের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে একজনকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসকেরা।এলাকার মানুষের অনুমান আরও দু একজন ভিতরে ঢুকে আছে। ঘটনা স্থলে রামপুরহাট থানার পুলিশ। লরির নিচে থেকে এখনও পর্যন্ত মোট তিন জনকে উদ্ধার করেছে দমকল বাহিনীর কর্মীরা। তবে খাবারের দোকানের কারো মৃত্যু ঘটে নি।