দেবশ্রী মজুমদার, রামপুরহাট: একুশের বার এসোসিয়েশনের নির্বাচনে দুরমুশ হলো বাম  কংগ্রেস বিজেপি  জোট। রামপুরহাট বার নির্বাচনের ইতিহাসে  সর্বপ্রথম  শাসকদল  ক্ষমতায় ফিরলো।

জানা গেছে, চব্বিশে ডিসেম্বর মোট এগারোটি আসনের নির্বাচন  হয়। যার মধ‍্যে নয়টি আসন লাভ করে শাসকদল সমর্থিত প্রার্থীরা।   প্রেসিডেন্ট পদে জয়ী হন দেবপ্রসাদ ভট্টাচার্য, সেক্রেটারী পদে জয়ী হন উৎপল মুখো‍পাধ্যায় ,অ্যাসিস্ট্যান্ট  সেক্রেটারী পদে জয়ী হন জাহির রাইহান।

সাত এক্সিকিউটিভ সদস্যের  মধ্যেও  ছয়টি তৃণমূল সমর্থিত প্রার্থী জায়গা করে নিয়েছেন। একজন বিজেপি সমর্থিত প্রার্থীও স্থান পেয়েছে ।

সেক্রেটারী উৎপল মুখো‍পাধ্যায় বলেন,   এবারই প্রথম শাসকদল পূর্ণ ক্ষমতায় এলো। দীর্ঘদিন বারের উন্নয়ন থেমে ছিল। এবার  উন্নয়ন হবে। ( ছবি প্রতীকী)