পুবের কলম,ওয়েবডেস্ক: পহেলগাঁও (Pahalgam Terror Attack) হামলায় প্রাণ হারিয়েছেন নিরীহ ২৮ পর্যটক। মৃত্যুকে কাছ থেকে দেখার ভয়াবহ অভিজ্ঞতার কথা এখন সংবাদমাধ্যমের শিরোনামে। জঙ্গিদের এই অনায়াস নির্মম কর্মকাণ্ড আমজনতার মনে আতঙ্কের আবহ তৈরি করেছে।
আরও পড়ুন:
এত ভয়াবহতার মাঝেও খানিক স্বস্তির হাওয়া বয়ে যায় নাজাকাত ও অরবিন্দের খবরে। হিন্দু-মুসলিমদের মধ্যে বিভিন্ন মাধ্যমে ‘বিষবাষ্প’ ছড়ানো হচ্ছে। গাইড নাজাকাত কিন্তু অরবিন্দের প্রাণ বাঁচানোর সময় এক মুহূর্তের জন্যও ভাবেননি তাঁর ধর্ম কি? তেমনই কৃতজ্ঞতা স্বীকারে একটুও কার্পণ্য করেননি ছত্তিশগড়ের বিজেপি যুব শাখার কর্মী অরবিন্দ আগরওয়াল। নাজাকাতের এই সাহসিকতা একাধিক প্রাণ বাঁচিয়েছে। তাঁর এই মানবিক মুখ সোশ্যাল মিডিয়াতেও চর্চিত।
আরও পড়ুন:
Pahalgam Terror Attack: সুস্থ আছেন পাকিস্তানের হাতে আটক বিএসএফ
আরও পড়ুন:
ছত্তিশগড়ের চিরিমিরি শহরের বাসিন্দা অরবিন্দ আগরওয়াল বেড়াতে গিয়েছিলেন দক্ষিণ কাশ্মীরের পহেলগাঁওয়ে (Pahalgam Terror Attack)।
স্ত্রী ও মেয়েকে নিয়ে অরবিন্দ তখন পাহাড়ের কোলে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছিলেন। স্ত্রী, মেয়ের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে স্মৃতিবহ করতে ক্যামেরাবন্দি করছিলেন।আরও পড়ুন:
হঠাৎই এমন শান্ত-সুর পরিবেশ ভয়াবহ হয়ে উঠলো। অরবিন্দের কথায়, সবকিছু শান্ত ছিল, আমি ছবি তুলছিলাম। হঠাৎ গুলি চলার শব্দে সম্বিত ফেরে। আমার স্ত্রী ও মেয়ে তখন আমার থেকে একটু দূরে ছিল। আমার গাইড নাজাকাত আহমেদ শাহ তাদের সঙ্গে। সেইসময় অদম্য সাহসে ভর করে নাজাকাত যেভাবে অবিশ্বাস্য লড়াই চালায়, তাতে আমি চিরকৃতজ্ঞ।
আরও পড়ুন:
তাঁদের জীবন ফিরে পাওয়ার রুদ্ধশ্বাস ঘটনার কথা শোনানোর সময় বারবার ভাবুক হয়ে পড়ছিলেন। খানিক থেমে আবার শুরু করলেন অরবিন্দ।
বললেন, গোলাগুলি (Pahalgam Terror Attack) শুরু হলে নাজাকাত আমাদের সবাইকে শুয়ে থাকতে বললেন। আমার মেয়ে এবং এক বন্ধুর ছেলেকে জড়িয়ে ধরে মাটিতে শুয়ে তাদের জীবন বাঁচান। এটুকু করেই তাঁর দায়িত্ব শেষ করেননি নাজাকাত।আরও পড়ুন:
এরপর আমাদের নিরাপদ জায়গায় পৌঁছে আমার স্ত্রী পূজাকে উদ্ধার করতে আবার ঘটনাস্থলে ফিরে যান। নিখোঁজ স্ত্রীকে উদ্ধার করে এনে আমাদের পরিবারকে নিরাপদে শ্রীনগরে পৌঁছে দেন নাজাকাত। নাজাকাত না থাকলে আমাদের কী হতো তা ভাবলেই এখনও শিউরে উঠছি।
আরও পড়ুন:
View this post on Instagramআরও পড়ুন:
Pahalgam Terror Attack: দাদার কাঁধে চেপে বাড়ি ফিরল শহিদ ঝন্টু শেখের কফিনবন্দি দেহ…
আরও পড়ুন:
অরবিন্দের নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর স্বস্তির শ্বাস নিয়েছেন নাজাকাত। নাজাকাত বলেন, ‘অরবিন্দ ও তাঁর মেয়েকে নিরাপদ জায়গায় রেখে প্রায় দেড় কিলোমিটার দূরে আগরওয়ালজির স্ত্রীকে খুঁজে পাই।
গোলাগুলির আওয়াজে তিনি দৌড়ে পালিয়ে ছিলেন। তাঁকে উদ্ধার করে আমার গাড়িতে করে ফিরিয়ে আনি এবং আগরওয়াল পরিবারকে নিরাপদে শ্রীনগরে নিয়ে যাই।’আরও পড়ুন:
এরপরই নাজাকাতের কাছে ফোন আসে। পহেলগাঁওয়ে তাঁর মামাতো ভাই সৈয়দ আদিল হুসেন শাহ সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হয়েছে। আদিল পর্যটকদের ঘোড়ায় করে ঘোরাতেন। গুলি চালাতে জঙ্গিদের বাধা দেওয়ায় তারা আদিলকে গুলি করে হত্যা করে।
আরও পড়ুন:
স্থানীয় কাশ্মীরি গাইড নাজাকত আহমেদ শাহের সাথে বিজেপি কর্মী অরবিন্দ এস আগরওয়াল
এই হামলার নিন্দা জানিয়ে নাজাকাত বলেন, ‘পর্যটন আমাদের রুটি-রুজি। পর্যটকরা এখানে বেড়াতে না এলে আমরা বেকার হয়ে যাব। আমাদের সন্তানদের পড়াশোনাও বন্ধ হয়ে যাবে। সন্ত্রাসীরা আমাদের হৃদয়ে হামলা করেছে। আমরা আতিথেয়তার জন্য পরিচিত এবং আমি বিশ্বাস করি পর্যটকরা আসবেন। নিরাপত্তা বাহিনীর আরও সতর্ক থাকা উচিত।’
আরও পড়ুন:
https://youtu.be/yzyGO_I-ZBM
আরও খবর
![]()
কোনও মন্ত্রী করা হচ্ছে না, জল্পনা ওড়ালেন সুদীপ
![]()
নাগরিকত্বের প্রমাণে ব্যবহার হচ্ছে আধার! জনস্বার্থ মামলায় কেন্দ্র ও রাজ্যগুলিকে নোটিশ দিল সুপ্রিম কোর্ট
![]()
ভবানীপুরের নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মমতা
![]()
নিটের প্রশ্ন ফাঁস রুখতে পদক্ষেপ: টেলিগ্রাম-এর ব্যবহার সীমিত করল কেন্দ্র, বন্ধ ‘মেসেজ এডিটিং’
![]()
প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নিয়ম চালু করল কেন্দ্র
![]()
প্রেসক্রিপশন ছাড়া আর মিলবে না কোনও সিরাপ, কড়া নিয়ম চালু করল কেন্দ্র
![]()
উত্তরবঙ্গ উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দ্রুত পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি
![]()
উত্তরবঙ্গ উন্নয়নে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, দ্রুত পুলিশে নিয়োগের প্রতিশ্রুতি
![]()
খুনে অভিযুক্তকে এনকাউন্টার করল ইউপি পুলিশ, যোগী সরকারের প্রশংসা পদ্ম সাংসদদের
![]()
খুনে অভিযুক্তকে এনকাউন্টার করল ইউপি পুলিশ, যোগী সরকারের প্রশংসা পদ্ম সাংসদদের
![]()
'আরএসএস কেন রেজিস্ট্রেশন করবে না?’ কর্নাটক সরকারের প্রশ্নে সরব মোহন ভাগবত
![]()
'আরএসএস কেন রেজিস্ট্রেশন করবে না?’ কর্নাটক সরকারের প্রশ্নে সরব মোহন ভাগবত
![]()
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
![]()
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় যেসব শীর্ষ ব্যক্তিকে হারিয়েছে ইরান
![]()
আমেরিকা-ইরান শান্তি চুক্তির ঘোষণা: তীব্র গতিতে শক্তিশালী ভারতীয় রুপি
![]()
আমেরিকা-ইরান শান্তি চুক্তির ঘোষণা: তীব্র গতিতে শক্তিশালী ভারতীয় রুপি
