২৩ ফেব্রুয়ারী ২০২৬, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানকে যুদ্ধবিমান দেওয়া হবে: আমেরিকা  

আরও পড়ুন: শুল্কের হুমকি ট্রাম্পের, পাল্টা বার্তায় আমেরিকাকে সতর্ক করলেন খামেনি

আরও পড়ুন: ক্ষমতা গ্রহণের পর ট্রাম্পের জনপ্রিয়তা সর্বনিম্নে, ৫৮ শতাংশ আমেরিকানই অসন্তুষ্ট, বলছে সমীক্ষা রিপোর্ট

পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানকে টেকসই সামরিক সহায়তার অংশ হিসাবে ৪৫০ মিলিয়ন ডলার মূল্যের এফ-১৬ যুদ্ধবিমান দিচ্ছে আমেরিকা। এ নিয়ে মার্কিন প্রশাসনকে নিশানা করে তির্যক মন্তব্য করেছিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়ে দিয়েছিলেন ‘কাউকে বোকা বানাবেন না।’ আর তারপরই সাফাই দিল আমেরিকা। আমেরিকা বলেছে, ‘স্পষ্টভাবে সন্ত্রাসবাদ মোকাবিলায়’ পাকিস্তানকে যুদ্ধবিমানগুলি দেওয়া হবে। ভারতের আপত্তি সত্ত্বেও ওয়াশিংটন পাকিস্তানে অস্ত্র সরবরাহ করবে বলে জানিয়েছেন দেশটির বিদেশমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মঙ্গলবার ব্লিঙ্কেন জানান, চলতি মাসের শুরুর দিকে সামরিক প্যাকেজটি পাকিস্তানের নৌ-বহরের রক্ষণাবেক্ষণের জন্য অনুমোদন দেওয়া হয়। তিনি বলেন, ‘এখানে নতুন কোনও বিমান নেই। কেবল নতুন সিস্টেম ও অস্ত্র আছে।’ ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্করের সাথে এ বিষয়ে কথা বলেছেন বলেও জানান ব্লিঙ্কেন। মার্কিন বিদেশমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের পরিকল্পনা হল সন্ত্রাসীদের হুমকি মোকাবিলায় নিজেদের আরও শক্তিশালী করা এবং তাদের দেশ থেকে বিতাড়িত করা। এটি কারো স্বার্থে নয় বরং পরিস্থিতি মোকাবিলা করে সামনে এগিয়ে যাওয়ার জন্য।’ পাকিস্তানের সঙ্গে আমেরিকার এফ-১৬ চুক্তির সমালোচনা করেননি ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তবে রবিবার এক অনুষ্ঠানে তিনি বলেছেন, আমেরিকা যে অবস্থান নিয়েছে তাতে ‘কাউকে বোকা বানাতে পারবে না।’ উল্লেখ্য, এক দশক ধরে পাকিস্তান ও ভারত দুই দেশের সাথেই সুসম্পর্ক রেখে চলেছে আমেরিকা। যদিও দেশ দুটির মধ্যে বিভিন্ন বিষয়ে বিরোধ রয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

সর্বধিক পাঠিত

বেপরোয়া ট্রাকের ধাক্কায় টহল ভ্যান দুমড়ে মুচড়ে ৫ পুলিশকর্মীর মৃত্যু; আশঙ্কাজনক ২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সন্ত্রাসবাদ মোকাবিলায় পাকিস্তানকে যুদ্ধবিমান দেওয়া হবে: আমেরিকা  

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২২, বুধবার