পুবের কলম, ওয়েবডেস্কঃ কাবুলের সঙ্গে পাকিস্তানে বাণিজ্যিক উড়ান শুরু হচ্ছে। আফগানিস্তানের রাজধানী কাবুলের সঙ্গে বাণিজ্যিক বিমান চালু করতে যাচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। আগামী সোমবার থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে এই উড়ান চলাচল শুরু হবে।
তালিবান কাবুল দখল নেওয়ার পরে, এই প্রথমবার কাবুলের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। পাকিস্তানই হচ্ছে প্রথম দেশ।
গত দুই দিনে কাবুল থেকে দুইটি ভাড়া করা ফ্লাইট পরিচালনা করেছে কাতার এয়ারওয়েজ। এসব বিমানে মূলত বিদেশি নাগরিক এবং কয়েকজন আফগান নাগরিক ছিলেন।