পুবের কলম,ওয়েবডেস্ক: আহমদাবাদে বিমান দুর্ঘটনায় মৃতদের পরিবারের একাংশ ক্ষতিপূরণ নিয়ে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুললেন। যদিও ওই বিমান সংস্থা তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির একাংশের অভিযোগ, প্রাথমিক ক্ষতিপূরণ প্রক্রিয়া চলাকালীন এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ তাদের উপরে চাপ সৃষ্টি করছেন।

ক্ষতিপূরণ দেওয়ার আগে তাদের একটি ফর্ম ফিল আপ করতে বাধ্য করা হচ্ছে।

সেই ফর্মে তাদের জিজ্ঞাসা করা হয়েছে, তারা দুর্ঘটনায় মৃত যাত্রীর উপরে আর্থিক ভাবে নির্ভরশীল ছিলেন কি না? যদিও কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছেন, নির্দিষ্ট কয়েক জন মৃত যাত্রীর নিকট আত্মীয়দের ফর্ম দেওয়া হয়েছিল। তা দেওয়া হয়েছে শুধুমাত্র পারিবারিক সম্পর্ক যাচাই করার জন্য। যাতে ক্ষতিপূরণের অর্থ যোগ্যদের হাতেই পৌঁছয়।