পুবের কলম,ওয়েবডেস্ক: মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মহম্মদ মুইজ্জু।  ৫৪ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট পদে বসলেন তিনি। অন্যদিকে ৪৬.২৭ শতাংশ ভোট পেয়ে নির্বাচনী দৌড়ে পরাজিত হয়েছেন ক্ষমতাসীন প্রেসিডেন্ট ইব্রাহিম মহম্মদ সলিহ।

এদিন এক্স হ্যান্ডেলে   মহম্মদ মুইজ্জুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। মোদি লিখেছেন, প্রেসিডেন্ট হওয়ার জন্য মুহাম্মদ মুইজ্জুকে অভিনন্দন।

মালদ্বীপের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত রাখতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে সার্বিক সহযোগিতা বৃদ্ধিতে ভারত এখনও প্রতিশ্রুতিবদ্ধ।’

https://twitter.com/narendramodi/status/1708304499717369955?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1708304499717369955%7Ctwgr%5E4502b013aa81139d33e6db9676fa7cd24c7c91d3%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.india.com%2Fnews%2Fdelhi%2Fpm-narendra-modi-congratulates-new-maldives-president-mohamed-muizzu-india-remains-committed-bilateral-relationship-top-news-6369545%2F