পুবের কলম, ওয়েবডেস্ক : সৌরভ গঙ্গোপাধ্যাযের জন্মদিনে তার বাড়িতে মুখ্যমন্ত্রীর যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে । ঊনপঞ্চাশে পা রেখেছেন, হাফ সেঞ্চুরি করতে এক রান বাকি বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের। এদিন বেহালায় তার বাড়ি যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই কিন্তু রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন ।
কারণ এর আগেও সৌরভের জন্মদিনে শুভেচ্ছাবার্তা দিতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে । কিন্তু এই প্রথমবার সশরীরে মহারাজের বাড়িতে যান মুখ্যমন্ত্রী । উপহারও দেন । প্রায় ৪৫ মিনিট সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ছিলেন মুখ্যমন্ত্রী।আর এ নিয়েই শুরু জলঘোলা, কারণ সত্যিই খুব তাৎপর্যপূর্ণ এই সাক্ষাৎকার।আরও পড়ুন:
আমরা সকলেই জানি একুশের বিধানসভা নির্বাচনের আগে সৌরভের বিজেপিতে যোগদান নিয়ে জল্পনা চলছিল। বিজেপি নেতারা সত্যিই চেয়েছিলেন সৌরভকে বিজেপিতে যোগদান করাতে। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করেননি সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণের এই সম্মুখ সাক্ষাৎকার নতুন করে জল্পনা বাড়াচ্ছে।