পুবের কলম প্রতিবেদক: আলিয়া বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অর্থনীতি বিষয়ের স্নাতকোত্তর কোর্স। এক বিজ্ঞপ্তিতে আলিয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ৪০টি আসনে অনার্স কোর্স চালু করা হয়েছিল আগেই। স্নাতকোত্তরের ২৫টি আসন দিয়ে শুরু করা হচ্ছে। আলিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আবেদন শুরু হয়েছে। ১০ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে।
আরও পড়ুন:
আলিয়া বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার ড. নুরুস সালাম জানান, আগামীতে আরও কোর্স চালু করার জন্য উদ্যোগ নেওয়া হযেছে। সেই কোর্সগুলির মধ্যে রয়েছে, এলএলবি এডুকেশনে অনার্স, এমএড, ডিএমএলটি-র ব্যাচেলার কোর্স চালু করা, নার্সিংয়ে স্নাতকোত্তর কোর্স। ইতিমধ্যে ডিএমএলটি কোর্সের সিলেবাস তৈরিতে আলিয়া, বিদ্যাসাগর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে একটি কমিটি তৈরি করা হয়েছে।
বিএড কোর্সের ১০০ আসনে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা নিল আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৬০০ জন আবেদনকারী পরীক্ষা দিয়েছেন। পরীক্ষা হয়েছে ১১টা থেকে ১ টা পর্যন্ত।