পুবের কলম, ওয়েবডেস্ক: মাত্র দশ দিন আগেই ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছিলেন এক গৃহবধূ। সংসারে ছিল দেড় বছরের আরও এক কন্যাসন্তান। অভাবের কারণে দুই কন্যাসন্তানের গলা কেটে নির্মমভাবে খুন করলেন মা। কন্যাসন্তানদের খুন করে নিজেও আত্মহত্যা করেন ওই গৃহবধূ। কর্ণাটকের এই ঘটনায় শিউরে উঠেছে সকলে।
আরও পড়ুন:
প্রসঙ্গত, গত অক্টোবর মাসেই এমন একটি খুনের ঘটনা ঘটেছিল। দুই বছর বয়স হলেও, কথা বলতে পারত না খুদে সন্তান। স্পিচ থেরাপি চললেও, সন্তানের কথা না বলাকে কেন্দ্র করে ঝামেলা হত স্বামী ও স্ত্রীর মধ্যে। মানসিকভাবে বিধ্বস্ত হয়েই চরম পদক্ষেপ করলেন এক তরুণী। স্বামীর অনুপস্থিতিতে দুই সন্তানকে খুন করে আত্মঘাতী হলেন তিনি।