১৪ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মণিপুরের বর্তমান পরিস্থিতি ‘উদ্বেগজনক’, সরকারকে কড়াবার্তা শীর্ষ আদালতের

পুবের কলম, ওয়েবডেস্ক: মণিপুরের বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় সরকারকে ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। আইনশৃঙ্খলা রক্ষা সরকারের কাজ বলেও কড়াবার্তা দিয়েছে শীর্ষ আদালত। শীর্ষ আদালতের বক্তব্য, ‘সুপ্রিম কোর্ট অসরকারি সংস্থা, সুশীল সমাজের কর্মকাণ্ড এভাবে নিয়ন্ত্রণ করতে পারে না।’

আরও পড়ুন: মণিপুর সহিংসতা, সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব শীর্ষকোর্টের

প্রসঙ্গত, গত বছরের ৭ আগস্ট মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখতে দেশের বিভিন্ন হাইকোর্টের অবসরপ্রাপ্ত তিন মহিলা বিচারপতির সমন্বয়ে বিশেষ কমিটি গঠন করে সুপ্রিম কোর্ট। এই কমিটির নেতৃত্বে ছিলেন জম্মু ও কাশ্মীর হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি গীতা মিত্তল। জানা গিয়েছে, বুধবারই বিশেষ কমিটিটি তাঁদের রিপোর্ট জমা করেছে শীর্ষ আদালতে। গীতা মিত্তল কমিটির জমা দেওয়া রিপোর্টে ‘উদ্বেগজনক’ পরিস্থিতির উল্লেখ করা হয়েছে। তারপরই সুপ্রিম কোর্ট অ্যাটর্নি জেনারেল আর. ভেঙ্কটরামানিকে স্পষ্ট জানিয়ে দিয়েছে ‘আইনশৃঙ্খলা রক্ষা সরকারের কাজ। মণিপুরের পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্য আমাদের জানান।’

আরও পড়ুন: কেন্দ্র-ইউএনএলএফ শান্তিচুক্তি মণিপুরে

আরও পড়ুন: এবার দিল্লির রাস্তায় আক্রান্ত ৪ মণিপুরি

এদিকে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ পৃথক নির্দেশে গত বছর থেকে চলা হিংসাত্মক ঘটনাগুলির জেরে দায়ের হওয়া মামলার স্ট্যাটাস রিপোর্ট চেয়েছে মণিপুর সরকার, সিবিআই এবং এনআইএ-র কাছে। প্রধান বিচারপতি বলেন, “আমরা জানতে চাই কতগুলো মামলা বিচারের জন্য উপযুক্ত।”

প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ভেনেজুয়েলার অপরিশোধিত তেল কেনার ছাড়পত্র আম্বানিকে!

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মণিপুরের বর্তমান পরিস্থিতি ‘উদ্বেগজনক’, সরকারকে কড়াবার্তা শীর্ষ আদালতের

আপডেট : ১৩ মার্চ ২০২৪, বুধবার