পুবের কলম, ওয়েবডেস্কঃ বুধবার ইরানের নয়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তাঁর নয়া মন্ত্রিসভায় মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করেছেন। তবে এই তালিকা দেখার পর রাতের ঘুম উড়ে গেছে পশ্চিমাপন্থীদের। ইরানের রাষ্ট্রীয় টিভিতে প্রকাশিত খবর অনুযায়ী, আগামী চার বছরে রাইসি যে নীতিগুলো অনুসরণ করতে পারেন তা এখন থেকেই বোঝা যাচ্ছে। রক্ষণশীল আলেম ও প্রাক্তন বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি কূটনৈতিক হোসেইন আমির আবদোল্লাহিয়ানকে বিদেশমন্ত্রীর গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছেন। অর্থাৎ জাওয়াদ জারিফের স্থলাভিষিক্ত হবেন তিনি।
বিশ্লেষকরা বলছেন, আমেরিকা এবং পশ্চিমা বিশ্বের প্রবল ইরান বিরোধিতা ও চক্রান্তের কারণেই মন্ত্রিসভায় বেছে বেছে গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য লোক নিয়োগ করছেন রাইসি। স্বরাষ্টÉমন্ত্রী হিসেবে রাইসি নিয়োগ করেছেন জেনারেল আহমদ ওয়াহিদিকে। তিনি প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী। ১৯৯৪ সালে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে একটি ইহুদি সাংস্কৃতিক কেন্দ্রে বোমা হামলার ঘটনায় তাকে অভিযুক্ত করেছিল আমেরিকা। এবং অভিযোগের কোনও প্রমাণ না থাকলেও আমেরিকা তাঁকে কালো তালিকাভুক্ত করেছিল। ওই হামলায় ৮৫ জন নিহত এবং কয়েকশো মানুষ আহত হয়েছিলেন। এ দিকে দেশের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস খাতে দীর্ঘদিনের সরকারি কর্মকর্তা ৫৪ বছর বয়সি জাভাদ ওজিকে তেলমন্ত্রকের দায়িত্ব সঁপে দিয়েছেন প্রেসিডেন্ট রাইসি। আহমাদিনেজাদের যুগের তেলমন্ত্রী রোস্তম ঘাসেমিকে সড়ক ও নগরায়ণ মন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন রাইসি। এই তালিকায় সশস্ত্র বাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অব স্টাফ জেনারেল মুহাম্মদ রেজা অস্টিয়ানিকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এখন এই মন্ত্রী পরিষদের তালিকাকে অনুমোদন দেবে ইরানের সংসদ। তারপর রাইসি তাঁর পছন্দের মন্ত্রীদের নিয়ে দেশ চালাতে পারবেন।নয়া মন্ত্রিসভার তালিকা পেশ প্রেসিডেন্ট রাইসির
বিপাশা চক্রবর্তী
প্রকাশিত:
১৩ আগস্ট ২০২১, ১৩:৪৯
আরও খবর
চুক্তির ইঙ্গিতে হামলা স্থগিত ট্রাম্পের, তবে সমঝোতার দাবি খারিজ করল ইরান
উত্তর আয়ারল্যান্ডে জাতিগত সহিংসতা, আতঙ্কে অবরুদ্ধ প্রায় পাঁচ হাজার বাংলাদেশি
‘ইরান কখনও আত্মসমর্পণ করবে না’, কড়া বার্তা প্রেসিডেন্ট পেজেশকিয়ানের
বিপজ্জনক উষ্ণতার পথে পৃথিবী, তিন বছরের মধ্যেই শেষ হতে পারে কার্বন বাজেট
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
মাথা নিচে, পা ওপরে! ১০০ সিঁড়ি নেমে নতুন বিশ্বরেকর্ড নেপালি অ্যাথলেটের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ইরানের বিরুদ্ধে ‘অত্যন্ত কঠিন’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
ওমানের উপকূলে সন্দেহভাজন মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তেল ট্যাঙ্কারে তিন ভারতীয় নাবিক নিখোঁজ
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
কঙ্গোতে ইবোলায় মৃত্যু বেড়ে ১১৫, আক্রান্ত প্রায় ৬০০
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
ইসরাইলের গাজা যুদ্ধের মধ্যে ২০ হাজারের বেশি ফিলিস্তিনি ছাত্রছাত্রী নিহত, বলছে ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয়
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
শুল্ক বৃদ্ধির জেরে ফের বাড়ছে সোনার চোরাচালান, ২০২৬-এ ১০০ টন ছাড়ানোর আশঙ্কা
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ