আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: আজ সংসদের শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সংসদের শীতকালীন অধিবেশন আজ শুরু হয়ে ২৯ ডিসেম্বর পর্যন্ত চলবে। অধিবেশনে মোট ১৭ কার্যদিবস থাকবে।
আরও পড়ুন:
সংসদের শীতকালীন অধিবেশনের জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের অ্যাজেন্ডায় ১৬টি নতুন বিল পাশ হওয়ার কথা রয়েছে।
প্রথম দিনেই অধিবেশন চলাকালীন প্রয়াত হওয়া সদস্যদের শ্রদ্ধা জানাবেন সাংসদরা।। এদিন উদ্বোধনী অধিবেশনে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় উচ্চকক্ষের চেয়ারম্যান হিসেবে রাজ্যসভার কার্যধারা পরিচালনা করেন।আরও পড়ুন:
সংসদের শীতকালীন অধিবেশনে পাশ হতে চলা নির্ধারিত কিছু বিল হল ট্রেড মার্কস (সংশোধনী) বিল, ২০২২, জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস অফ গুডস (নিবন্ধন ও সুরক্ষা) (সংশোধন) বিল, ২০২২ এবং অপ্রয়োজনীয় এবং অপ্রচলিত আইনগুলি বাতিল করতে চাইবে। অন্যান্য কিছু বিলের মধ্যে রয়েছে মাল্টি-স্টেট কো-অপারেটিভ সোসাইটি (সংশোধন) বিল, ২০২২ এবং জাতীয় ডেন্টাল কমিশন বিল, ২০২২।
আরও পড়ুন: