পুবের কলম প্রতিবেদক: দেশব্যাপী আরএসএস-বিজেপির নেতৃত্বে রাষ্ট্রীয় ও দলীয় সন্ত্রাসের প্রতিবাদে এবং নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও ডিলিটেড ভোটারদের তালিকায় ফেরানোর দাবিতে শুক্রবার পথসভা করে সংগ্রামী গণমঞ্চ।  এদিনের পথ সভায় সংগ্রামী গণমঞ্চের  প্রতিনিধিরা জানান, অবিলম্বে জ্ঞানেশ কুমারের অপসারণ করতে হবে। পাশাপাশি তাঁর বলেন, অবিলম্বে ডিলিটেড ভোটারদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি করতে হবে। উপস্থিত ছিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক কুশল দেবনাথ।

তিনি বলেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যে ডিলিটেড ভোটারদের জন্য উদ্বেগ প্রকাশ করেছে। আগামী ১৬ অক্টোবর ডিলিট ভোটারদের দায়ের করা এক মামলার শুনানি রয়েছে। বক্তব্য রাখেন সন্দীপ দাসগুপ্ত, প্রদীপ রায়, অলীক চক্রবর্তী। এদিন তাঁরা আইনজীবীদের উপর হামলার নিন্দা জানান। পাশাপাশি এই নিয়ে মানুষকে আইনি এবং রাস্তায় নেমে আন্দোলনে নামার আহ্বান জানান সংগ্রামী মঞ্চের নেতৃত্বরা।