নভেম্বরে মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানো হবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে বলেও দাবি করেছেন তিনি।
আরও পড়ুন:
বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টেও ট্রাম্প স্পষ্ট করেন, ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া হবে না। পাশাপাশি দেশটির ওপর আরোপিত অবরোধও বহাল থাকবে বলে জানান তিনি।
আরও পড়ুন:
ট্রাম্পের দাবি, অর্থনৈতিক ও সামরিক—দুই ক্ষেত্রেই ইরান কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছে। হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহণের প্রসঙ্গ তুলে তিনি জানান, ওই পথে বিপুল পরিমাণ তেল চলাচল করছে।
আরও পড়ুন:
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতার মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য সামনে এল। নির্বাচনের আগে সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার ইঙ্গিত তাঁর বক্তব্যে পাওয়া যাচ্ছে। তবে ইরানের সঙ্গে আলোচনার চূড়ান্ত ফলাফল এখনও স্পষ্ট নয়।