পুবের কলম ওয়েবডেস্ক, ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া এসআইআর ঘিরে চলা জোর বিতর্কের আবহে আজ, ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে পথে নামছে ককরোচ জনতা পার্টি। এই কর্মসূচিতে অংশ নিতে ইতিমধ্যে বেঙ্গালুরু পৌঁছে গিয়েছেন জনপ্রিয় ইউটিউবার ও রাজনৈতিক ভাষ্যকার ধ্রুব রাঠি। অভিনেতা প্রকাশ রাজ তাঁকে এই কর্মসূচির বিশেষ সারপ্রাইজ গেস্ট হিসেবে ঘোষণা করেছেন। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে থাকছে পিপলস ট্রাইব্যুনাল। সেখানে কর্নাটকের বিভিন্ন প্রান্তের বাসিন্দারা তাঁদের বক্তব্য তুলে ধরবেন, যারা অভিযোগ করছেন যে এসআইআর চলাকালীন ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে তাঁদের নাম বাদ দেওয়ার চেষ্টা হয়েছে।
আরও পড়ুন:
এর পরবর্তী পর্বে থাকছে চপ্পল প্রতিবাদ কর্মসূচি। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ধ্রুব রাঠি জানিয়েছেন, ৮ অক্টোবর বেঙ্গালুরুর ফ্রিডম পার্কে তিনি উপস্থিত থাকবেন। একই সঙ্গে তিনি ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের কর্মসূচিতেও যোগ দেওয়ার জন্য সবাইকে আহ্বান জানিয়েছেন। ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগসহ একাধিক দাবি উত্থাপন করা হয়েছে।
আরও পড়ুন:
ভোটার তালিকা, ভোটাধিকার এবং এসআইআর নিয়ে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজকের বেঙ্গালুরু কর্মসূচিতে ধ্রুব রাঠির উপস্থিতি নতুন করে সকলের নজর কেড়েছে।