বর্ষীয়ান আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বাড়িতে মদের বোতল ছোড়ার অভিযোগ উঠল। ঘটনার CCTV ফুটেজও প্রকাশ্যে এসেছে। সেখানে মুখ কাপড়ে ঢাকা এক ব্যক্তিকে বাইকে এসে পরপর বোতল ছুড়তে দেখা যায়। অভিযোগ, হামলাকারী ‘আমরা দেশভক্ত, আমাদের সঙ্গে লাগবি না’ বলে হুমকিও দেন।
আরও পড়ুন:
হামলায় বাড়ির জানালার কাচ ও CCTV ক্যামেরা ভেঙে যায় বলে দাবি বিকাশের। ঘটনায় থানায় FIR দায়ের হয়েছে। হামলার জন্য বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। নিজের নিরাপত্তার জন্য কলকাতা পুলিশ কমিশনারের কাছে রিভলভারের লাইসেন্স চাওয়ার কথাও জানিয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য।