পুবের কলম প্রতিবেদক: প্রশাসন ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার এবং আশ্রয়পুষ্ট সমাজবিরোধীদের দিয়ে একাধিক সরকারি ও সামাজিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগ তুলে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক লড়াই মূলত দু'টি শিবিরে বিভক্ত হয়ে পড়েছে বলে মন্তব্য করা হয়—একদিকে সংবিধান রক্ষার পক্ষে থাকা শক্তি, অন্যদিকে সংবিধান বিনষ্টকারী পক্ষ।
আরও পড়ুন:
যে কোনো রাজনৈতিক দলমত নির্বিশেষে, যারা সংবিধান বাঁচানোর পক্ষে রয়েছেন, তাঁদের এই প্রশ্নে একজোট হওয়ার আহ্বান জানানো হয়েছে।
কারা সত্যিই মন থেকে সংবিধান রক্ষার লড়াইয়ে সামিল আর কারা ক্ষমতার লোভে সংবিধান ধ্বংসের চক্রান্ত করছে—সে বিষয়ে জনগণকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে বলে উল্লেখ করা হয়। আমাদের সংবিধান অর্জনের পেছনে স্বাধীনতা সংগ্রামীদের অসামান্য আত্মত্যাগ রয়েছে। প্রীতিলতা ওয়াদ্দেদার, ক্ষুদিরাম বসুর মতো মহান বিপ্লবীদের আত্মবলিদানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলা হয়, তাঁদের এই অবদান ও সংগ্রামকে মর্যাদা দিতেই সংবিধানকে রক্ষা করা অত্যন্ত জরুরি।