আরও পড়ুন:
পুবের কলম ওয়েবডেস্ক: বাড়িতে আগুন লেগে অগ্নিদগ্ধ হয়ে প্রাণ হারালেন দুই শিশু সহ মোট ৬জন। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা মাঞ্চরিয়ালা জেলার মন্দামারি মণ্ডলের ভেঙ্কটাপুরে। একই পরিবারের ৬ জন সদস্যই তখন ছিলেন গভীর ঘুমে।মাঞ্চরিয়ালা জেলার পুলিশ জানিয়েছে মাঞ্চরিয়ালা জেলার পুলিশ জানিয়েছে গৃহকর্তা শিবা তাঁর স্ত্রী পদ্মা, তাদের আত্মীয় শান্তা, পদ্মার ভাগ্নি মৌলিকা এবং তাঁর সন্তান-হিমাবিন্দু ও সুইটি- ঘটনাস্থলেই মারা যান।
আরও পড়ুন:
পুলিশ সুপার বি. তিরুপতি রেড্ডি জানিয়েছেন রাত ১২ থেকে সাড়ে বারোটার মধ্যে এই ঘটনা ঘটেছে। বাড়িতে আগুন দেখে স্থানীয়রাই প্রথমে প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। এর পাশাপাশি খবর দেওয়া হয় দমকলে। দমকল এসে বাড়ি থেকে অগ্নিদগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে ৬ জন কে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
কি ভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান শটশার্কিট থেকেই এই ঘটনা ঘটেছে ।পদ্মা এবং তার স্বামী শিবা থাকতেন ওই বাড়িতে। একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে আসেন আত্মীয়রা।আরও পড়ুন: