১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৫, আহত দুই শতাধিক

পুবের কলম, ওয়েবডেস্ক: শুক্রবার সকালে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ। শক্তিশালী কম্পনে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর মিলেছে, আহত হয়েছেন দুই শতাধিক মানুষ। পুরান ঢাকা ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে দুই শিশুসহ চারজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের শোকবার্তায় আরও একজনের মৃত্যুর কথা জানা যায়।

পুরান ঢাকায় নিহতদের মধ্যে রয়েছেন রাফিউল ইসলাম (প্রায় ২০), আবদুর রহিম (৪৮) ও তাঁর ছেলে মেহরাব হোসেন (১২)। রূপগঞ্জে প্রাণ হারিয়েছে ফাতেমা নামে মাত্র ১০ মাসের এক শিশু। মৃত রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষার্থী বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। আবদুর রহিম পরিবারসহ পুরান ঢাকার সুরিটোলা এলাকায় ভাড়া থাকতেন, তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের চন্দ্রকোনা। ঢাকা, নরসিংদী, গাজীপুরসহ বিভিন্ন জেলায় দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। পুরান ঢাকার কসাইটুলী এলাকায় একটি ভবনের রেলিং ধসে তিনজনের মৃত্যু হয় বলে জানিয়েছেন লালবাগ বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন। ভূমিকম্পের সময় তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন।

আরও পড়ুন: বাংলাদেশে ভূমিকম্পে কমপক্ষে ৬ জনের মৃত্যু, আহত অন্তত ৬০

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে তিনজনের মরদেহ আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ। স্বাস্থ্য অধিদপ্তরও পুরান ঢাকার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: তেলেঙ্গনায় বাড়িতে আগুন ঘুমের মধ্যেই জীবন্ত দগ্ধ দুই শিশু সহ মোট ৬ 

আরও পড়ুন: ফিলিপাইন্সে শক্তিশালী টাইফুনের আঘাতে নিহত পাঁচ
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বাংলার মানুষের ভোটাধিকার খর্বের অভিযোগে সরব মহুয়া

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলাদেশে ভূমিকম্পে দুই শিশুসহ নিহত ৫, আহত দুই শতাধিক

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, শুক্রবার