পুবের কলম, ওয়েবডেস্কঃ ব্যাপক গতি নিয়ে প্রায় এক কিলোমিটার দীর্ঘ একটি গ্রহাণু ধেয়ে আসছে পৃথিবীর দিকে। পৃথিবীর কাছে এসে এর গতিবেগ হবে ঘণ্টায় ৪৩ হাজার ৭৫৪ মাইল। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, গ্রহাণুটি সভ্যতার পক্ষে বিপজ্জনক হয়ে ওঠার একটি কারণ রয়েছে, গ্রহাণুটি ঘন ঘনই এসে পড়ছে পৃথিবীর কাছাকাছি।
আরও পড়ুন:
গ্রহাণুদের কক্ষপথ সাধারণত আগেভাগে খুব একটা আঁচ করা সম্ভব না। ঘন ঘন তা বদলাতে থাকে।
কোনও গ্রহের খুব কাছাকাছি এসে পড়লে সেই গ্রহের জোরালো অভিকর্ষ বলের টানে গ্রহাণুদের আছড়ে পড়ার আশঙ্কা থাকে। কোনও এক কালে এমন এক গ্রহাণু পৃথিবীতে এসে পড়ার কারণেই ডাইনোসরদের বিলুপ্তি হয়েছিল। নাসা জানিয়েছে, আগামী সপ্তাহের শেষের দিকে আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের উচ্চতার চেয়ে আড়াই গুণ বেশি উঁচু যে গ্রহাণুটি পৃথিবীর খুব কাছাকাছি এসে পড়বে তার দৈর্ঘ্য ১ কিলোমিটার বা ৩ হাজার ২৮০ ফুট। গ্রহাণুটির নাম ‘(৭৪৮২) ১৯৯৪ পিসি-১’।আরও পড়ুন:
নাসা জানিয়েছে, গ্রহাণুটি আবারও পৃথিবীর খুব কাছে আসবে ৮৩ বছর পর। ২১০৫ সালের ১৮ জানুয়ারি।