পুবের কলম ওয়েব ডেস্কঃ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে ভারতের প্রথম বেসরকারি উদ্যোগে নির্মিত রকেটের সফল উৎক্ষেপণ হল। ‘বিক্রম এস’ সিরিজের এই রকেটটি বিক্রম সিরিজের অন্য রকেটগুলির প্রযুক্তিগত ক্ষমতা যাচাই করতে সমর্থ বলে ইসরো সূত্রে জানানো হয়েছে। উৎক্ষেপণের পরেই নির্বিঘ্নে কক্ষপথে পৌঁছেছে রকেটটি। ‘প্রারম্ভ’ নামের রকেটটি শুক্রবার কাউন্টডাউনের পর বেলা সাড়ে এগারোটা নাগাদ উৎক্ষেপণ হয়। হায়দরাবাদের ‘স্কাইরুট অ্যারোস্পেস’ সংস্থা এই রকেটটির নির্মাতা।
৫৪৫ কেজি ওজন এবং ছ’মিটার লম্বা সাব অর্বিটাল লঞ্চ ভেহিক্যালকে সাউন্ড রকেট লঞ্চ থেকে উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের পরই একের পর একক শুভেচ্ছাবার্তা আসতে শুরু করে। কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর ইসরো এবং ইনস্পেস ইন্ডাস্টিজকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘ভারতের প্রথম বেসরকারি রকেট দেশের বিখ্যাত বৈজ্ঞানিক বিক্রম সারাভাইয়ের নামে রাখা ‘বিক্রম এস’-এর সফল উৎক্ষেপণে আমার আন্তরিক শুভেচ্ছা’। ঠাকুর আরও বলেন ভারতের বেসরকারি উদ্যোগে মহাকাশে পৌঁছনোর উদ্যোগ ‘আত্মনির্ভর’ ভারতের ‘প্রারম্ভ’। সংস্থার তরফে টুইটে জানানো হয়, ‘আমাদের হৃদযন্ত্রের গতি বেড়ে গিয়েছে, সারা দেশের চোখ এখন মহাকাশে।’মহাকাশে পাড়ি ভারতের প্রথম বেসরকারি রকেটের
ইমামা খাতুন
প্রকাশিত:
১৮ নভেম্বর ২০২২, ১১:৩৪
আরও খবর
মহাকাশে পাড়ি দিল রকেট 'বিক্রম-১', স্কাইরুটের ঐতিহাসিক উৎক্ষেপণের আগে দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রীর
মহাকাশে ফের ভারতীয় বংশোদ্ভূত, ৮ মাসের মিশনে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাড়ি অনিল মেননের
সুপার আর্থ: পৃথিবীর মতোই বাসযোগ্য এক গ্রহ আবিষ্কার করলেন বিজ্ঞানীরা
Interim PM Sushila Karki-কে ফোন প্রধানমন্ত্রী মোদির
এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের
এআই সাহায্যে নতুন গ্রহাণুর খোঁজ, পৃর্থিবীর জন্য বিপজ্জনক মত বিজ্ঞানীদের
পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ
পৃথিবী ছাড়িয়ে মহাকাশে কী ঘটছে! দেখাবে নাসার স্ট্রিমিং অ্যাপ
মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি নভোশ্চর..... দেখুন ভিডিয়ো
মহাকাশে কিভাবে নামায পড়া হয়, জানালেন সউদি নভোশ্চর..... দেখুন ভিডিয়ো
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
কলকাতার ইসকনের রথযাত্রায় রশিতে টান দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, আমন্ত্রণ অমিত শাহকেও