পুবের কলম ওয়েব ডেস্ক: চিকিৎসা পরিষেবায় গাফিলতির জেরে ৮১ জন চিকিৎসককে চাকরি থেকে বরখাস্ত করল বিহার সরকার। এদের মধ্যে গত ৫ বছর ধরে চাকরিতে অনুপস্থিত ছিলেন ৬৪ জন চিকিৎসক। জানা গিয়েছে, তারা নিজের দায়িত্ব পালন তো করেননি। তার সঙ্গে সঙ্গে কোনও উপযুক্ত কারণও দেখাতে পারেননি। যে কারণে তাদের বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিহারের স্বাস্থ্য দপ্তরের একটি প্রস্তাবের ভিত্তিতে শুক্রবার একটি বৈঠক করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তাঁর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, আরারিয়া, আওরঙ্গাবাদ, বাঙ্কা, ভাগলপুর, ভোজপুর এবং দারভাঙ্গা জেলা মিলিয়ে ৬৪ জন চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে। তবে এই পদক্ষেপ নেওয়ার আগে চিকিৎসকদের বেশ কয়েকটি সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা তাদের অনুপস্থিতির কোনও নির্দিষ্ট কারণ দেখাতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে অনুমোদন দিয়েছে বিহার সরকার। রাজ্যের প্রাথমিক, মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের জন্য জন-সহযোগিতায় জমি এবং ভবন অধিগ্রহণের সঙ্গে সঙ্গে নামকরণের প্রক্রিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে। শুক্রবার এই সমস্ত সিদ্ধান্তে সম্মতি দিয়েছে নীতীশ কুমারের মন্ত্রীসভা। বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নেতৃত্বে এদিন মন্ত্রিসভার বৈঠক হয়। প্রধান সচিবালয়ে মন্ত্রীপরিষদ কক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে মোট ৪১টি এজেন্ডায় সিলমোহর পড়ে।
ইমামা খাতুন
প্রকাশিত:
১৪ জানুয়ারী ২০২৩, ১৫:১৫
আরও খবর
বিহারের রাজনীতিতে চাঞ্চল্য: লালু-রাবড়ির নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য সরকার
নাবালককে বেআইনিভাবে জেল: বিহার সরকারকে ৫ লক্ষ টাকা জরিমানার নির্দেশ আদালতের
'ডিউটি শেষ, চালাব না প্লেন'! বিমান চালকের আচরণে বিপাকে এয়ার ইন্ডিয়ার ৩৫০ জন যাত্রী
ককপিটে বান্ধবীর সঙ্গে ঘনিষ্ঠতা! বরখাস্ত এয়ার ইন্ডিয়ার দুই পাইলট
পুরসভায় কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের যথেচ্ছ মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
পুরসভায় কর্তব্যরত পুলিশ ও নিরাপত্তারক্ষীদের যথেচ্ছ মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা
গোবিন্দ ভোগ চালের উপরে শুল্ক প্রত্যাহার চেয়ে মোদিকে চিঠি মমতার
গোবিন্দ ভোগ চালের উপরে শুল্ক প্রত্যাহার চেয়ে মোদিকে চিঠি মমতার
পিএফআই-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার
পিএফআই-কে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের