বিশেষ ব্যবস্থা রাজ্যের

রাজ্যের তরফে বিমানবন্দরে উপস্থিত থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস

পুবের কলম, ওয়েবডেস্ক: জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) নিহত তিন বাঙালি পর্যটককে আজই আনা হবে কলকাতায়। বুধবার রাত সাড়ে আটটায় দমদম বিমানবন্দরে পৌঁছবে তাঁদের মরদেহ। সঙ্গে থাকবেন পরিবারের সদস্যরাও। বিমানবন্দর থেকে গ্রিন করিডর করে বাড়িতে আনা হবে দেহ। রাজ্যের তরফে বিমনবন্দরে থাকবেন মন্ত্রী অরূপ বিশ্বাস।
রাজ্যের তরফে কাশ্মীরে থাকা নিহতদের পরিবারের সদস্যদের জন্য টিকিটের ব্যবস্থা করা হয়েছে। দমদম বিমানবন্দরে থাকবে অ্যাম্বুল্যান্স। বিশেষ পুলিশ পোস্টিং করে গ্রিন করিডর তৈরি করে বাড়িতে আনা হবে মরদেহ। গোটা ব্যবস্থার দেখভালে রয়েছে রাজ্যের মন্ত্রী-সহ অন্যান্য প্রতিনিধিরা।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: অকাশ্মীরিরাই ছিল টার্গেট, দাবি কাশ্মীর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকের