পুবের কলম, ওয়েবডেস্ক: গত বছরের ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লা চত্বরে হওয়া ভয়াবহ বিস্ফোরণের তদন্তে নেমে আরও ২ জনকে গ্রেফতার করল এনআইএ। এই নাশকতার নেপথ্যে থাকা বৃহত্তর ষড়যন্ত্রের পর্দাফাঁস করতে উপত্যকা থেকে জিমির আহমেদ আহাঙ্গার এবং তুফাইল আহমেদ ভাট নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ধৃতরা নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার গাজওয়াত-উল-হিন্দ’-এর সক্রিয় সদস্য বলে দাবি তদন্তকারীদের।
আরও পড়ুন:
আরও পড়ুন:
প্রসঙ্গত, ২০২৫ সালের ১০ নভেম্বর দিল্লির ঐতিহাসিক লাল কেল্লা চত্বর কেঁপে উঠেছিল এক শক্তিশালী বিস্ফোরণে। ওই ঘটনায় মোট ১১ জনের মৃত্যু হয় এবং বহু মানুষ গুরুতর আহত হন। বিস্ফোরণ স্থলেই মৃত্যু হয়েছিল মূল অভিযুক্ত উমর উন নবীর। এরপর থেকেই এই ঘটনার শিকড় খুঁজতে জম্মু ও কাশ্মীর পুলিশ এবং হরিয়ানা পুলিশের সঙ্গে যৌথভাবে তদন্ত শুরু করে এনআইএ। ধৃতদের দিল্লি নিয়ে এসে বিশদে জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে এনআইএ-র।