পুবের কলম, ওয়েবডেস্ক: ফের অগ্নিকাণ্ড মহাকুম্ভে। শুক্রবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮-এ আগুন লেগেছে বলে খবর। ইতিমধ্যেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
প্রশাসন সূত্রে খবর, এদিন কুম্ভমেলা প্রাঙ্গণের সেক্টর ১৮, শঙ্করাচার্য মার্গের বড় তাঁবুতে আগুন লাগে।
কালো ধোঁয়া নজরে আসতেই খবর দেওয়া হয় পুলিশ-দমকলে। দ্রুত এসে আগুন নেভানোর কাজ শুরু হয়। মাইকিং করে মেলা প্রাঙ্গণের ওই চত্বরও ফাঁকা করে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর মেলেনি।আরও পড়ুন:
#WATCH | Prayagraj | A fire breaks out in Sector 18, Shankaracharya Marg of Maha Kumbh Mela Kshetra. Fire tenders are at the spot. More detail awaited pic.twitter.com/G4hTeXyRd9
— ANI (@ANI) February 7, 2025
আরও পড়ুন:
এক পুলিশ আধিকারিক যোগেশ চতুর্বেদী সংবাদমাধ্যমকে জানান, ওল্ড জিটি রোডের কাছে ‘তুলসি চৌরাহায়’ প্রথম আগুন লাগে। আগুন লাগার পরেই দমকল বাহিনীর কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।