পুবের কলম প্রতিবেদক: চলতি মহাকুম্ভে পূণ্যস্নানের জন্য বাংলা থেকে যাওয়া পূণ্যার্থীদের সুবিধার জন্য নবান্নে খোলা হল কন্ট্রোল রুম। ওই কন্ট্রোল রুম ২৪ ঘন্টাই চালু থাকবে। পাশাপাশি চালু করা হয়েছে হেল্পলাইনও। ০৩৩২২১৪-৩৫২৬ নম্বরে ফোন করে পূণ্যার্থী কিংবা তার পরিবারের সদস্যরা সমস্যার কথা জানাতে পারবেন।
সেই সমস্যা শুনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে রাজ্য সরকার। উত্তরপ্রদেশের প্রয়াগরাজে চলতি মহাকুম্ভে বাংল থেকে বহু পূণ্যার্থী পূণ্য লোভের আশায় স্নান করতে হাজির হয়েছেন। কিন্তু কোন জেলা থেকে কত পরিমাণ পূণ্যার্থী বা পূণ্য লোভাতুররা প্রয়াগরাজে হাজির হয়েছেন, সে বিষয়ে রাজ্য সরকারের কাছে সুনির্দিষ্ট কোনও তথ্য নেই। গত বুধবারই মৌনী অমবস্যা উপলক্ষে অমৃত স্নানে পদপিষ্টের মতো ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অসংখ্য ভক্ত। যদিও যোগী আদিত্যনাথের প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, পদপিষ্টের ঘটনায় মাত্র ৩০ ভক্তের মৃত্যু হয়েছে এবং ৬০ জন আহত হয়েছেন। কিন্তু ওই পরিসংখ্যান বিশ্বাসযোগ্য নয়। কেননা, এখনও পদপিষ্টের ঘটনার পর শতাধিক পূণ্যার্থীর খোঁজ মেলেনি। বাংলা থেকে কুম্ভে পূণ্য স্নানে গিয়ে বেশ কয়েকজন পূণ্যার্থীর মৃত্যুর খবর মিলেছে। বেশ কয়েকজন নিখোঁজ থাকার পরে বাড়ি ফিরে এসেছেন। যদিও এখনও বেশ কয়েকজনের খোঁজ পাচ্ছেন না পরিজনরা। ফলে তাদের রাতের ঘুম উবেছে। এখনও উদ্বিগ্ন হয়ে দিন কাটাচ্ছেন। এবার তাঁদের সুবিধার জন্য ২৪ ঘন্টার কন্ট্রোলরুম চালু করেছে রাজ্য সরকার। কুম্ভ মেলা শেষ না হওয়া পর্যন্ত কন্ট্রোল রুম থেকেই পরিস্থিতির উপরে বিশেষ নজর রাখা হবে। কেউ নিখোঁজ হলে কিংবা কুম্ভে গিয়ে কোনও কারণে মারা গেলে তাদের পরিবারকে সব রকমের সহযোগিতা করা হবে।মহাকুম্ভের পূণ্যার্থীদের জন্য নবান্নে কন্ট্রোল রুম
আবুল খায়ের
প্রকাশিত:
২ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২২
আরও খবর
রেল পথে যুক্ত হবে গঙ্গাসাগর! রেলমন্ত্রীকে প্রস্তাব মুখ্যমন্ত্রী শুভেন্দুর
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের
সরকারি অফিসে এবার হাজিরা ‘ফেস রেকগনিশন বায়োমেট্রিকে’র মাধ্যমে, ৩ দিন দেরি হলেই কাটা যাবে ছুটি
বকরি ঈদে দুদিন নয়, ছুটি থাকবে এক দিন, বিজ্ঞপ্তি জারি রাজ্যের
সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যম ও মতামত প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি নবান্নর
সরকারি কর্মচারীদের সংবাদমাধ্যম ও মতামত প্রকাশের ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি নবান্নর
অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিকদের নিয়ে পদক্ষেপ নবান্নের
অবসরের পর পুনর্বহাল হওয়া আধিকারিকদের নিয়ে পদক্ষেপ নবান্নের
নন্দীগ্রামের ইআরও এবং আরও'দের মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ, শপথের পরেই রদবদল
নন্দীগ্রামের ইআরও এবং আরও'দের মুখ্যমন্ত্রীর দফতরে নিয়োগ, শপথের পরেই রদবদল
শপথ নেওয়ার পর সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে
শপথ নেওয়ার পর সোমবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক হবে নবান্নে
"কোনও অশান্তি বরদাস্ত করা হবে না", ভোট-পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন শমীক
"কোনও অশান্তি বরদাস্ত করা হবে না", ভোট-পরবর্তী হিংসা নিয়ে কড়া বার্তা দিলেন শমীক
সর্বাধিক পাঠিত
চালু হল অন্নপূর্ণা যোজনার পোর্টাল, অনলাইনে কীভাবে করবেন আবেদন?
আত্মসমর্পণ নয়, আগাম জামিনের আবেদন জানাবেন খান স্যার, কোচিং সেন্টারে হামলায় আইনি লড়াইয়ের প্রস্তুতি
যন্তর মন্তরের সিজেপি-র বিক্ষোভে ৬ জন আটক, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সরব ছাত্র-যুবরা
মহারাষ্ট্রে "লড়কি বহিন" প্রকল্পের উপভোক্তার তালিকায় ১৪ হাজারের বেশি পুরুষ! কঠোর পদক্ষেপ সরকারের
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
আবার বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজি সিলিন্ডার ৯৬৮ টাকা
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লিতে সিজেপির সমাবেশ, জন্তর মন্তরে ভিড়
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
রাজ্যে কবে ঢুকবে বর্ষা? বড় আপডেট দিল আবহাওয়া দফতর
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
সীমান্তে দু’দিন আটকে থাকার পর ১০ বাংলাদেশিকে হোল্ডিং সেন্টারে আনল বিএসএফ
রাজ্যের সমস্ত মাদ্রাসার তথ্য সংগ্রহের নির্দেশ নবান্নের