০৭ মার্চ ২০২৬, শনিবার, ২২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুম্ভমেলায় ফের আগুন, পুড়ল একের পর এক তাঁবু

পুবের কলম ওয়েবডেস্ক: বৃহস্পতিবার মহাকুম্ভ মেলা অন্যতম একটি এলাকা ছটনাগ ঘাটে আগুন লেগে যায়। ফলে দাউদাউ করে জ্বলে ১৫টি তাঁবু। তৎক্ষণাৎই ঘটনাস্থলে যায় দমকলের বেশ ইঞ্জিন। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে। প্রশাসনের আধিকারিকেরাও পৌঁছে গিয়েছে সেখানে। তাঁবুতে সে সময় কোনও মানুষজন ছিলেন না বলে প্রাণহানি ঘটেনি। এখনও আগুনের কারণ জানা যায়নি।

উত্তরপ্রদেশের অগ্নি নির্বাপক দপ্তরের আধিকারিক প্রমোদ শর্মা সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় বলেছেন, ”আমাদের কাছে তথ্য এসেছে যে ছতনাগ থানা এলাকায় আজ আগুন লেগেছিল। ১৫টি শিবির পুড়ে ছাই। দ্রুত পদক্ষেপ করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। তবে জানা গিয়েছে ওই শিবিরগুলির জন্য প্রশাসন অনুমোদিত হয়নি।”

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

কুম্ভমেলায় বার বার এই বিপত্তির কারণে প্রশ্নের মুখে পড়েছে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সুরক্ষার কারণে কুম্ভমেলায় ৫০টি অগ্নি নির্বাপণ কেন্দ্র রয়েছে। ২০০০ দমকল কর্মী দিন-রাত কাজ করছেন। দমকলের ৩৫০টি ইঞ্জিনও রয়েছে।

আরও পড়ুন: উত্তরপ্রদেশে টানা বৃষ্টিতে মৃত ৪৫ জন

আরও পড়ুন: ৫ পরিযায়ী শ্রমিককে যোগী-পুলিশের হাত থেকে উদ্ধার করল মুর্শিদাবাদ পুলিশ
সর্বধিক পাঠিত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার আতঙ্কে আশ্রয়কেন্দ্রে লাখ লাখ ইসরায়েলি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুম্ভমেলায় ফের আগুন, পুড়ল একের পর এক তাঁবু

আপডেট : ৩০ জানুয়ারী ২০২৫, বৃহস্পতিবার