২৮ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ১৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গরু পাচার সন্দেহে দুই মুসলিম চালককে মারধর, কাঠগড়ায় বজরং দল

পুবের কলম, ওয়েবডেস্ক: যোগী রাজ্যে ফের সংখ্যালঘুদের ওপর নির্যাতন। অযোধ্যায় দুই গাড়ি চালকের ওপর মারধরের অভিযোগ। বজরং দল এবং গোরক্ষক সদস্যরা গরু পাচারের সন্দেহে দুই মুসলিম গাড়ি চালককে মারধর করে বলে সূত্রের খবর। একটি ভিডিও ভাইরাল হয়েছে। তার সত্যতা পুবের কলম যাচাই করেনি। ভিডিওতে দেখা যাচ্ছে মুখ ঢাকা এক ব্যক্তি ওই দুই মুসলিম ব্যক্তিকে মারধর করছে। সেই সঙ্গে “গো আমাদের মা এবং গো-রক্ষকরা আমাদের পিতা” স্লোগান দিতে বাধ্য করা হয়েছে।

আরও পড়ুন: মুসলিমরা খারাপ, ওদের মধ্যে হিন্দুরা নিরাপদ নয়, বিতর্কে যোগী আদিত্যনাথ

আরও পড়ুন: ভারতের মাটি ‘ঋষি-মুনিদের তপোভূমি’, ইউপি সনাতন ঐতিহ্যের ধারক: হিন্দুত্বে শান যোগীর

গত এক দশক ধরে ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে গো রক্ষকদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। মুসলিমদের ওপর নির্যাতনের পরিমাণও বেড়েছে বলে অনেকে মনে করছেন। এই বছরেরর ফেব্রুয়ারিতেও হরিয়ানার পালওয়াল জেলায় দুই ব্যক্তিকে মারধর করা হয়। যার ফলে তাঁদের মৃত্যু হয়। ফ্রিজে গরুর মাংস রাখার সন্দেহে ২০১৬ সালে লখনউতে আখলাখ নামে এক ব্যক্তিকেও মেরে ফেলা হয়েছিল।

আরও পড়ুন: ছত্রিশগড়ে পুরুলিয়ার আট বাংলাভাষী পরিযায়ী শ্রমিককে মারধর, মুসলিম হওয়ায় নিশানা বজরং দলের!

এদিন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, উত্তরপ্রদেশে সংখ্যালঘু মুসলিমরা অন্যান্য রাজ্যের তুলনায় নিরাপদ। হিন্দুদের মধ্যে মুসলিমরা সুরক্ষিত থাকে বলেও তিনি দাবি করেন। যদিও জাতীয় ও আন্তর্জাতিক রিপো্র্ট অনুযায়ী, গত এক দশকে উত্তরপ্রদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের পরিমাণ বহুগুণ বেড়ে গেছে। এই ঘটনা সেই রিপোর্টকেই আরও একবার চোখে আঙুল তুলে দেখালো বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন: রোহিঙ্গা তকমা দিয়ে কারমাইকেল হস্টেলের আবাসিকদের উপর আক্রমণের অভিযোগ

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

একই নথি জমা দিয়ে ভাইয়ের নাম এপ্রুভ, ডিলিট বোনের নাম: ক্ষোভ বংশীহারী ব্লকে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গরু পাচার সন্দেহে দুই মুসলিম চালককে মারধর, কাঠগড়ায় বজরং দল

আপডেট : ২৬ মার্চ ২০২৫, বুধবার