সেখ কুতুবুদ্দিনঃ বুলডোজার রাজ এবং ধর্মীয় ভাবাবেগে আঘাত-এর বন্ধের দাবিতে বিক্ষোভ দেখাল পার্ক সার্কসের বাসিন্দারা। রবিবার দুপুর দুটো নাগাদ সেভেন পয়েন্টে জমায়েত হয় এলাকার প্রায় ৫০০ মহিলা ও পুরুষ। তবে এদিনের জমায়েতে মহিলাদের অংশগ্রহণ ছিল বেশি। তাদের স্লোগান ছিল,বাংলায় বুলডোজার রাজনীতি  বন্ধ করতে হবে। পাশাপাশি মুসলিম সমাজকে অবজ্ঞা করা হচ্ছে।

ধর্মীয়ভাবা বেগে আঘাতের চেষ্টা চলছে। এই প্রয়াস বন্ধ করতে হবে। পাশাপাশি জমায়েতে অংশগ্রহণকারীদের স্লোগান ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিরোধী। এদিন বিক্ষোভ চলাচালীন স্থানীয় কাউন্সিলর ও নেতানেত্রীরাও বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানায়। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী এবং সিআরপিএফের জওয়ানেরা।
বিক্ষোভ চলাকালীন সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে পৌঁছায় কলকাতা পুলিশের র‌্যাপিড অ্যাকশন ফোর্স। পুলিশ প্রথমে বিক্ষোভ তুলে নেওয়ার অনুরোধ জানায়। বিক্ষুদ্ধ জনতা উত্তেজিত হয়ে অবরোধের চেষ্টা করে। এর পরই পুলিশ মহিলা ও পুরুষ রোধকারীদের উপর লাঠিচার্জ শুরু করে।
ঘটনাস্থলে বহু মহিলাকে রাস্তায় ও ফুটপাথে ফেলে বেধরক মারধর করে পুলিশ। এরপর ছত্রভঙ্গ হয়ে পড়ে। জুতো ফেলে দিয়ে ছুটে পালানোর চেষ্টা করলেও পুলিশ র‌্যাফ দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে। পাল্টা পুলিশের উপরও ইট ছোড়া হয়। তবে এতে একটি গাড়ির কাঁচ ভাঙে। পুলিশকর্মীরাও দূরে সরে যায়। তবে এদিন পুলিশকর্মীদের মধ্যে কেউ আহত হয়নি।