১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াগরাজে সাংবাদিক খুন, অভিযুক্তকে এনকাউন্টার ও গ্রেফতার

পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে নির্মমভাবে খুন হলেন সাংবাদিক লক্ষ্মী নারায়ণ সিং ওরফে পাপ্পু (৫৪)। বৃহস্পতিবার সন্ধ্যায় সিভিল লাইনস এলাকার এক হোটেলের সামনে তাঁর উপর হামলা হয়। ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হন তিনি।

স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বিশাল নামে এক দুষ্কৃতী এই হত্যাকাণ্ডে জড়িত। রাতে তল্লাশি চালিয়ে প্রয়াগরাজেই তাকে চিহ্নিত করে পুলিশ। পালানোর চেষ্টা করলে গুলি চালায় পুলিশ। গুলিতে তার পায়ে তিনটি গুলি লাগে।

আরও পড়ুন: ছত্তিশগড়: এনকাউন্টারে খতম ২ মাওবাদী, উদ্ধার একে-৪৭

পরে আহত অবস্থায় তাকে গ্রেফতার করে হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় বাজার থেকে ছুরি কিনে পরিকল্পিতভাবে সাংবাদিকের উপর হামলা চালায় বিশাল ও তার সহযোগীরা।

আরও পড়ুন: নিরাপত্তা বাহিনীর সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, এনকাউন্টারে খতম বেশ কয়েকজন মাওবাদী

আরও পড়ুন: এনকাউন্টারে খতম মাও নেতা হিডমা, নিহত আরও ৫ মাওবাদী
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

আমেরিকা হামলা চালালে ইরানকে সহায়তা করতে প্রস্তুত আফগানিস্তান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াগরাজে সাংবাদিক খুন, অভিযুক্তকে এনকাউন্টার ও গ্রেফতার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, শুক্রবার